1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চট্টগ্রামের জনসভায় তারেক রহমান নিরাপদ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিদিন:

★ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মঞ্চে উঠে বলেন, ‘অনারা ক্যান আছন (আপনারা কেমন আছেন)?’
এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা একযোগে জবাব দেন, ‘ভালা আছি (ভালো আছি)’।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “আজ আমরা সবাই একটি পরিবর্তনের লক্ষ্যে একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যেখানে তিনি শহীদ হয়েছেন। এই চট্টগ্রামের সঙ্গে আমার ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।”

তিনি বলেন, “আমরা যতই উন্নয়ন পরিকল্পনা করি না কেন, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে এবং দুর্নীতি দমন করা না যায়, তবে কোনো পরিকল্পনাই সফল হবে না। অতীতে বিএনপি এই দুই বিষয়ে সফলতা দেখিয়েছে।”
দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ে অঙ্গীকার তারেক রহমান বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।”
তিনি আরও বলেন, “দেশের জনগণ পাশে থাকলে কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।”

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা বিএনপির চেয়ারম্যান বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এখান থেকেই দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হবে।”

তিনি বলেন, “বিগত ১৫ বছরে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ দেশনেত্রী খালেদা জিয়া এ উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে তা সম্পন্ন করতে পারেননি।”

শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পরিকল্পনা তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজাবে, যাতে পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে ১ লাখ হেলথ কেয়ার সেন্টার স্থাপন করা হবে।
তিনি বলেন, “নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে সহজে ঋণ সুবিধা পাওয়া যায়।”

জলাবদ্ধতা নিরসন ও ইপিজেড সম্প্রসারণ
তারেক রহমান বলেন, চট্টগ্রামসহ সারাদেশে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। পাশাপাশি ইপিজেডের সংখ্যা বাড়ানো হবে।

সমাবেশের সভাপতিত্ব ও উপস্থিত নেতৃবৃন্দ নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান।

এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

চট্টগ্রামের ১৬টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। জনসভা শেষে তিনি ধানের শীষ প্রতীক হাতে তুলে দেন প্রার্থীদের।
তারেক রহমান বলেন, “গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপিকে যদি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, তবে জনগণের সমর্থন দরকার। ভোট দিতে হবে।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park