1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ভূতের বাড়ি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্ষ্যে কোটি টাকার স্বপ্ন ছোঁয়ার খামার প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। গত ২০২৪ সালের আন্দোলনের পর উধাও হয়ে গেছে প্রকল্পের শতাধিক গরুসহ কোটি টাকার সম্পদ। বর্তমানে নেই বলতে অবকাঠামোগত ভবন ছাড়া আর কিছুই নেই। সন্ধ্যার পর এই প্রকল্পের ভবনে বসে মাদকের আসর। দুষ্কৃতিকারীরা এই আস্তানা থেকেই অত্র অঞ্চলে নানা অপকর্ম করে আসছে। দ্রুত এই সরকারি সম্পত্তিকে নিজেদের দখলে নিয়ে সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা, উপজেলার চরমপন্থীদের (সর্বহারা) পূর্নবাসনের লক্ষ্যে বিগত নিষিদ্ধ আ’লীগ সরকার উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রাম সংলগ্ন খানপুকুর-রাতোয়াল রাস্তার পাশে বড়ইতলা নামক স্থানের খাস জমিতে প্রায় ৯০লাখ টাকার প্রকল্প হিসেবে স্বপ্ন চাষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: রাণীনগর নওগাঁ নামে দুইটি ডেইরি খামার গড়ে তোলা হয়। যার নাম হচ্ছে স্বপ্ন বাড়ী ডেইরি ফার্ম। উপজেলার চিহ্নিত সর্বহারারা এই সমিতির সদস্য ছিলেন যারা এই প্রকল্পের লভাংশের অংশীদার। প্রকল্পের কাজ শেষে গত ২০২৪ সালের শুরু দিকে খামারে শতাধিক গরু ক্রয় করার মধ্যদিয়ে চালু করা হয়। জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করে। ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর পুরো খামার এখন শূন্য পড়ে আছে। ভেস্তে গেছে কোটি টাকার ব্যয়ের প্রকল্প। বর্তমানে সমিতির সকল সদস্য পলাতক থাকায় প্রকল্পের খামার দেখভালের দায়িত্বে কেউ নেই।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, জব্বার আলীসহ অনেকেই জানান খামার স্থাপনের পর ভালোই চলছিলো। ২০২৪সালের ৫ আগস্টের আন্দোলনের পর ওই সমিতির প্রভাবশালী সদস্যসহ অনেকেই রাতারাতি খামারের গরু থেকে শুরু করে সকল কিছু লুট করে নিয়ে গেছে। এরপর বর্তমানে খামারে শুধু ঘর আর কিছু অবকাঠামোগত উপকরণ ছাড়া আর কিছুই নেই। সরকারের কোটি টাকার প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। স্থানটি নির্জন এলাকা হওয়াই সন্ধ্যার পর এখানে বসে মাদক সেবী ও কারবারীদের আসর। দুষ্কৃতিকারীরা এই পরিত্যক্ত খামার থেকেই নানা ধরণের অপকর্ম চালিয়ে আসছে। তাই দ্রুত এই প্রকল্পটি নিজেদের আয়ত্তে নিয়ে পুরো এলাকাকে সুরক্ষিত স্থানে পরিণত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান প্রকল্পটি সম্পর্কে জেনেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তি পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

One response to “চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ভূতের বাড়ি”

  1. x444game says:

    Yo, x444game! Heard some buzz about this one. Gonna check it out and see if it lives up to the hype. Wish me luck! Click here: x444game

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park