1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চর মারগ্রেটে জোরপূর্বক পিলার স্থাপন ও কৃষকের ধান কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দাখিল

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর মারগ্রেট গ্রামে ভোগদখলীয় জমিতে জোরপূর্বক পিলার স্থাপন ও কৃষকের জমির ধান কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মোঃ আমির হোসেন ভুইঁয়া (৬০) ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক শ্রী বঙ্কিম চন্দ্র ভুঁইয়া (৬৫) ও তার ছেলে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বংশ পরম্পরায় পৈতৃক সূত্রে পাওয়া নিম্ন তফসিলভুক্ত জমি শত বছরের বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন নরেন্দ্র চন্দ্র ভুঁইয়া পরিবারের উত্তরসূরিরা। চর মারগ্রেট মৌজার খতিয়ান নং-২৪, নতুন জে.এল নং-১৫১, খতিয়ান নং-২৫০ এবং জে.এল নং-১৭৩-এর এসএ খতিয়ানভুক্ত দাগ নং ১২৫০-১২৫৭ ও ১৩২৩-১৩২৪ মিলিয়ে প্রায় ১৫.৭৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবারটি ভোগদখল করে আসছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি ওই জমির ২১ শতাংশ এলাকায় জোরপূর্বক পিলার পুঁতে দেন মোঃ আমির হোসেন ভুঁইয়া। শুধু তাই নয়, সকাল ১১টার দিকে জমিতে প্রবেশ করে রোপণ করা পাকা ধান কাটতে শুরু করেন তারা। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী পক্ষ। বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয়ে হাসুয়া ও বাঁশের লাঠি তুলে খুন জখমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, “এ জমির মালিক নরেন্দ্র চন্দ্র ভুঁইয়া পরিবার। প্রায় শত বছর ধরে তারা কবলাসূত্রে জমি ভোগদখল করছেন। এখন একদল প্রভাবশালী ব্যক্তি জবরদখলের চেষ্টা করছে এবং সাংবাদিক মিশুক চন্দ্র ভুঁইয়াকেও নিয়মিত হুমকি দিচ্ছে।”

অভিযুক্ত পক্ষের কয়েকজন জানান, “আমাদের একটা দল আছে, এই জমি আমাদেরই হবে। আমরা পিলার লাগিয়েছি, চাঁদা দিতে হবে, এ কথা আমরা বলেছি।”

চর মারগ্রেট ইউনিয়নের চেয়ারম্যান বলেন, “আমার এখতিয়ারের বাইরে বিষয়টি। থানায় মামলা হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রাঙ্গাবালী থানায় দায়ের করা অভিযোগটি তদন্ত করছেন থানার এসআই। তিনি জানান, “এক পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্তও করা হয়েছে। খুব দ্রুতই উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।”

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগী শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া বলেন, “জমি জবরদখলের পায়তারা রুখতে গিয়ে আমি ও আমার পরিবার জীবননাশের হুমকি পাচ্ছি। আমরা আইনের আশ্রয় নিয়েছি। ন্যায়বিচার চাই।”

স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব ভূমি বিরোধের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এলাকায় পুনরায় কোনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park