1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস 

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষাজাত বিনা সরিষা-১১ এর প্রচার ও সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকার কৃষকদের নিয়ে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র।

 

এ সময় মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ কেন্দ্রের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প ময়মনসিংহের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

 

মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোজ্য তোলের চাহিদা মেটাতে সবচেয়ে ভালো বিকল্প হতে পারে সরিষা চাষ। তাই সরিষার চাষাবাদ বাড়াতে হবে। সেক্ষেত্রে উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কারন এই জাতটি যেমন একদিকে ফলন বেশি দেয়, তেমনি রোগবালাইও কম। এখন থেকে দুই ফসলি জমিতে চাষ করা যাবে তিনটি ফসল। দুই ধান চাষাবাদের জমিতে দুটি ধানের চাষের মধ্যবর্তী সময়ে মাত্র ৮০ দিনের মধ্যেই উচ্চ ফলনশীল জাতের সরিষা ঘরে তুলতে পারবেন চাষিরা। এমনকি দেশী জাতের চাইতে বিঘা প্রতি ২ থেকে ৩ মণ করে বেশি সরিষার ফলন পাওয়া যাবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা সরিষা-১১ জাতের সরিষায়।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা সরিষা-১১ রোপনের ৮০-৮৩ দিনের মধ্যেই ফলন দেয়। পাশাপাশি এর গাছ বড় হওয়ায় জ্বালানি হিসেবেও ব্যবহার উপযোগী। এমনকি দেশী জাতের সরিষার তুলনায় এর রোগ-বালাই অনেক কম। দেশী জাতের সরিষা যেখানে বিঘা প্রতি ৩-৪ মণ ফলন দেয়, সেখানে বিনা-১১ জাত বিঘা প্রতি ৬ মণ সরিষা উৎপাদন হয়।

 

মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার উপস্থিত কৃষকদের উদ্দেশ্য করে বলেন, সারের দাম কম বলে জমিতে অতিরিক্ত প্রয়োগ করা যাবে না। কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে সঠিক নিয়মে সঠিক পরিমাণে সার প্রয়োগ করার পরামর্শ দেন তিনি। কারণ অতিরিক্ত সার প্রয়োগে মাটির গুণাগুণ নষ্ট হয়। সয়াবিনে তেল কেমিকেল দিয়ে তৈরি করা হয়। এটি বিভিন্ন রকম ক্যানসারের কারণ। তাই স্বাস্থ্য সুরক্ষায় এর বিকল্প হতে পারে সরিষার তেল। সরিষার তেল সব খাবারে ব্যবহার করা যায়। তবে নতুন জাতগুলো চাষাবাদ করতে হবে। কারণ এসব জাত উচ্চ ফলনশীল।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক,, উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিরঞ্জন সরকার, স্থানীয় ইউপি সদস্য, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park