1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

জয়পুরহাট সদর হাসপাতালে ডায়রিয়ায় টানা পাঁচ দিনে ভর্তি ৪১৮

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মশিউর রহমান খান, জয়পুরহাট জেলা সংবাদদাতা

টানা তিন দিনের বৃষ্টির পর প্রচণ্ড গরম পড়েছে।
সেই সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে
জয়পুরহাট জেনারেল হাসপাতালে। গত পাঁচদিনে
৩৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের মধ্যে
বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। ভর্তি হওয়া বেশির ভাগ রোগীর বাড়ি জয়পুরহাট পৌরশহরে।

স্বজনদের দাবি, পৌরসভার সরবরাহ পানির লাইনে বৃষ্টির পানি প্রবেশের কারণে তারা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। তবে পূজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলায় খোলা খাবার খাওয়ায় এ অবস্থা বলছে পৌর কর্তৃপক্ষ।

গত শনিবার একদিনে জয়পুরহাট জেনারেল
হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৩৮ রোগী
ভর্তি হন। রোববার ভর্তি হন ১০১ জন। সোম থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভর্তি হন ১২৯ জন ও বুধবারে সকাল আটটা পর্যন্ত ভর্তি হয়েছেন ৪৮ জন। হঠাৎ ডায়রিয়া রোগীর এমন চাপে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
মঙ্গলবার দুপুরে ও বুধবারে হাসপাতালে গিয়ো দেখা গেছে, ওয়ার্ডে ঢুকেই দেখা যায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা স্থান সংকুলান না হওয়ায় করিডোর ও মেঝেতে বিছানা পেতেছে। সেখানেই রোগীদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। কথা হয় জয়পুরহাট পৌরসভার মাস্টারপাড়া থেকে আসা রোগী রুবির স্বামী জালাল উদ্দিনের সঙ্গে তিনি জানান, সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রীর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সঙ্গে সঙ্গে
হাসপাতালে নিয়ে আসেন। শয্যা না পেয়ে রোগী
নিয়ে বারান্দায় বিছানা পেতে থাকছেন।
পাশের শয্যায় ভর্তি থাকা রোগী গোপাল প্রসাদ
জয়পুরহাট জেনারেল হাসপাতালে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, তিনি জানান, পৌরসভার সরবরাহ করা পানিতে ময়লা থাকে। ওই পানি পান করেই তাঁর এ অবস্থা। রোববার হাসপাতালে ভর্তি হয়েছেন। বমি বন্ধ হলেও পায়খানা বন্ধ হচ্ছে না। সেই কারণে বাড়িতেও যেতে পারছেন না। হাসপাতালজুড়ে শুধু ডায়রিয়ারই রোগী।পাঁচবিবির চাটখুর গ্রামের ভর্তি রোগী জহুরার মা হাজেরা বানু বলেন, পূজার মেলার মিঠাই মিষ্টান্ন খাওয়ার পর থেকে তাঁর মেয়ের এ অবস্থা। চিকিৎসা চলছে। এখনও পায়খানা ও বমি বন্ধ হয়নি। অন্যদিকে ক্ষেতলাল উপজেলার দাসরা খান পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমার ছেলে ডায়রিয়ার সাথে বমি করছে,কী কারনে তা সঠিক বলতে পারছিনা। জয়পুরহাট সদর হসপিটালের কর্মরত নার্স সাদিয়া ইরা বলেন,হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা এতো বেশি কী কারণে এটা আমরা এখনো বুঝতে পারিনি। তবে এর আগেরবার পৌরসভার পানির লাইনে লিকেজ এর কারণেই অনেক রোগীই হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল। হাসপাতালের সহকারী চিকিৎসক মো. হারিছ বলেন, পাঁচদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর
সংখ্যা বাড়ছে। অধিকাংশ রোগীই পৌরসভার বিভিন্ন মহল্লার বাসিন্দা। তাদের অনেকেই পৌরসভার পানিকে দায়ী করছেন। পরীক্ষা করলেই বিষয়টি জানা যাবে।

পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুনুর রশীদ বলেন, অভিযোগের পর আক্রান্ত এলাকা থেকে
পানি সংগ্রহ করে বগুড়ায় ল্যাবরেটরিতে পরীক্ষা
করা হয়েছে। পরীক্ষায় পানিতে ত্রুটি পাওয়া যায়নি। তাছাড়া পানির কারণে ডায়রিয়া হলে গোটা পৌরসভার বাসিন্দা আক্রান্ত হতেন। অভিযোগ সঠিক নয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, পাঁচদিন ধরেই হাসপাতালে
ডায়রিয়া রোগীর চাপ অনেক বেশি। পৌরসভার সরবরাহ পানি ও উন্মুক্ত খাবারের কারণেও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
জয়পুরহাট জেলার সিভিল সার্জন আল মামুনের কাছে জানতে এর কারণ চাইলে তিনি বলেন, যেহেতু ডায়রিয়া একটি পানিবাহিত রোগ এটি পানি অথবা ভেজাল খাদ্য থেকেই ছড়ায়। ঘটনাটি জানার সাথেই সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে জুম মিটিং করেছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি পানিরই সমস্যা। পৌর প্রশাসককে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park