1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’- প্রতিপাদ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (২৬শে নভেম্বর হতে ২রা ডিসেম্বর) ২০২৫ উপলক্ষে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫’ অফিসার্স ক্লাব প্রাঙ্গণ, লোহাগাড়া, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লোহাগাড়া, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে সহযোগিতা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং স্থানীয় খামারী-উদ্যোক্তাবৃন্দ। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডা. সেতু ভূষণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. সাইফুল ইসলাম, প্রশাসক, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিঃ কর্মকর্তা; এবং মং এছেন, সহকারী কমিশনার (ভূমি), লোহাগাড়া, চট্টগ্রাম। উদবোধনী অনুষ্ঠানে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, মো. খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এলইও, ডা. য়ইং নু ফ্রু মার্মা। প্রদর্শনীতে ৩০টি স্টলে প্রদর্শনযোগ্য অধিক দুধ উৎপাদনশীল গাভী, উন্নতজাতের ষাঁড়-বাছুর, পোষাপ্রাণী, পশুখাদ্য ও বিভিন্ন প্রাণিসম্পদ প্রযুক্তি, ফুড কর্নার, স্থানীয় জাত, বাণিজ্যিক জাত, উচ্চফলনশীল জাত, প্রসেসিং ইউনিট, খামার যান্ত্রিকীকরণ উদ্যোক্তাগণ অংশ নেয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; ডেইরি ও পোল্ট্রি খামারীবৃন্দ; উদ্যোক্তাগণ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী এবং  সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । সারাদিনের প্রদর্শনীতে আগত প্রায় সহস্রাধিক দর্শনার্থীর মধ্যে সিদ্ধ ডিম ও দুধ বিতরণ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ, প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা, গবেষণালব্ধ ফলাফল অবহিতকরণ এবং সমস্যা ও সম্ভাবনা বিষয়ে খামারী ও উদ্যোক্তাদের সচেতন করা, বিজ্ঞানসম্মত প্রাণিসম্পদ পালনের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি, প্রাণিজাত পণ্যের বাজার সৃষ্টি, প্রান্তিক খামারী ও উদ্যোক্তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকরণের মধ্য দিয়ে প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই সরকারের লক্ষ্য। এই সুমহান উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আয়োজন করছি, ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫’। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলের বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. সেতু ভূষণ দাশ বলেন- ‘আজ ২৬শে নভেম্বর থেকে আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠানসূচী বাস্তবায়িত হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিশাল কর্মযজ্ঞের সমারম্ভ আজকের এই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে সূচিত হল’।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর মাস ভ্যাক্সিনেশন, খামারী প্রশিক্ষণ আয়োজন, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, স্কুল মিল্ক ও এগ ফিডিং, কৃমিনাশক বিতরণ ও কৃত্রিম প্রজনন সেবা প্রদান, উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজন ইত্যাদি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park