
বিশেষ প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলার ৩নং পাহাড়পুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। “আমার মাটি, আমার দেশ-গাছ লাগিয়ে করব খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৩০ জুন) দুপুরে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রমজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৩নং পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সাফিন হোসেন।
বক্তব্যে প্রধান বক্তা জিল্লুর রহমান মাস্টার বলেন, “অক্সিজেন ছাড়া জীবন কল্পনাও করা যায় না। গাছ হচ্ছে এই অক্সিজেনের প্রকৃত উৎস, অথচ আমরা প্রাকৃতিক বন্ধু গাছকে অবহেলা করছি। দেশের একমাত্র পরিবেশবান্ধব রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারেক রহমানের আহ্বানে এই কার্যক্রম আজ ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ছে।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গাছ বিতরণ করা হয়। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবং জনসচেতনতা তৈরি করতেই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
Leave a Reply