1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের হাজারো নেতা-কর্মীর রক্ত ঝরেছে বলেই হাসিনার মতো ফ্যাসিস্টের পতন হয়েছে              ——- মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পঠিত

 

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে অন্যতম ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লাখো নেতাকর্মীরা। ১৭ বছর নানা জুলুম নির্যাতন সহ্য করেও ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। ছাত্রত্ব বাতিল, জেল-জুলুম-গুমের স্বীকার হয়েছিল অনেক ছাত্রদলের নেতাকর্মীরা। তবুও তারা তারেক রহমানের নেতৃত্বে অবিচল ছিল। সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের হাজারো নেতা-কর্মীর রক্ত ঝরেছে বলেই হাসিনার মতো ফ্যাসিস্টের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এ সময় মীর শাহে আলম আরো বলেন, ১৭ বছর ধরে নানা জুলুম নির্যাতন সহ্য করে, লড়াই সংগ্রাম করে তাদের মূল্যায়ন আগে করা হবে। যে ভোটাধিকারের আন্দোলন করেছে বিএনপি সে আন্দোলন এখনও শেষ হয়নি। একটি কুচক্রী মহল নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংস্কারের ধুয়া তুলে নির্বাচন বিলম্বিত করার পায়তারা মেনে নেয়া হবে না। প্রথম সংস্কারের প্রস্তাবনা দিয়েছিল জননেতা তারেক রহমান। তাই সংস্কারের অজুহাত বিএনপিকে দিয়ে লাভ নাই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রদলকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এসময় নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলনে থাকার আহবান জানান প্রধান অতিথি।

এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, কয়েকদিন হয়নি দল গঠন করে নানা দু্র্নীতিতে জড়িয়ে পড়েছে। অথচ, স্বাধীনতার পর থেকে শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের একটি টাকার দুর্নীতি কেউ বের করতে পারেনি। তাই বাংলাদেশ একমাত্র বিএনপির হাতেই নিরাপদ।

বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত কর্মী সভায় তিনি এ বক্তব্য রাখেন। এসময় ছাত্র দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত। দীর্ঘ কয়েক বছর লন্ডনে পড়াশোনা শেষ করে দেশে ফেরায় উপজেলা ও পৌর ছাত্রদল এবং ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মীর সীমান্তকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল হক আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, পৌর যুবদল সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহাদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল রাহী, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান মিলু, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, মহিলা দল সভানেত্রী মিনেরা বেগম, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার, খাদিজা আক্তার প্রমুখ।

এসময় ছাত্রদলের ১৩ টি ইউনিটের সভাপতি-সাধারন সম্পাদকসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park