
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়েত ইসলামি কুড়িগ্রাম জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে ঘোষপাড়াস্থ সিংহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে।

এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আমীর মাও. আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২৬, ২ আসন এর জামায়াত মনোনিত প্রার্থী অ্যাড. ইয়াছিন আলী, সহকারী সেক্রেটারী আব্দুল হামিদ, জেলা শিবির সভাপতি মো. মোশারাফ হোসেন প্রমুখ।
Leave a Reply