1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

জুলাই সনদে পাতার হেরফের ‘দুঃখজনক’; রাজবাড়ীতে রুহুল কবির রিজভী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

 

 

 

মো. শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। কিন্তু চূড়ান্তভাবে কাগজ জমা দেওয়ার পর দেখা গেল, বিএনপি যে পাতায় স্বাক্ষর করেছে সেটি নেই, সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আমরা সবাই ড. ইউনূসকে সম্মান করি। তিনি একজন গুণিজন। তার নেতৃত্বের সরকারে বিএনপি-সহ আন্দোলনরত সব দল সহযোগিতা করেছে। কিন্তু তার গঠিত কমিশনের মধ্যে থেকে এ ধরনের প্রতারণামূলক কাজ হবে, এটা জনগণ কখনো প্রত্যাশা করেনি।”

তিনি আরও বলেন, “জাতীয় জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে। এর মধ্যে এমন কিছু ধারা আছে, যা আইনিকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমরা আশা করছি, সরকার, কমিশন ও রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।”

শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “বর্তমানে আমরা হয়তো কিছুটা স্বাধীনতা ভোগ করছি, তবে সামগ্রিক স্বাধীনতা নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ওপর। সেই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কোনো কারিগরি বা ইঞ্জিনিয়ারিং হবে কিনা এ নিয়েই এখন দেশের মানুষের আলোচনা।”

রিজভী আরও বলেন, “আমরা বিএনপি পরিবার, যা তারেক রহমান সৃষ্টি করেছেন। সারা দেশে আমরা ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়াচ্ছি। অনলাইনের মাধ্যমে জন্মান্ধ গফুরের কথা জানতে পারেন তারেক রহমান। তার নির্দেশেই আজ আমরা রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের এই পরিবারটির পাশে এসেছি। তারেক রহমান ও তার শাশুড়ির পক্ষ থেকে গফুর মল্লিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে তিনি একটি ঘর তৈরি করে তার ব্যবসা সম্প্রসারিত করতে পারেন।”

এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা রাজবাড়ীর জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে যান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ও সদস্যবৃন্দ, জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পাঁচুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারা জন্মান্ধ ও নিঃসন্তান গফুর-নুরজাহান দম্পতির সার্বিক খোঁজখবর নেন এবং ব্যবসা করে জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা তুলে দেন গফুর মল্লিকের হাতে।

গফুর মল্লিক বলেন, “আল্লাহ রহমত দিয়েছেন বলেই আজ তারেক জিয়া আমার জন্য টাকা পাঠিয়েছেন। এটা আমার সৌভাগ্য। আমি চাই, ধানের শীষ নিয়ে উনি যেন বিজয়ী হন। আমি গাড়িতে নাড়ু বিক্রি করছিলাম, হয়তো সেই ভিডিও দেখে উনি আমার পাশে দাঁড়িয়েছেন। এই টাকার মধ্যে থেকে ২৫ হাজার টাকা দিয়ে কিছু মালামাল কিনবো, আর দেড় লাখ টাকা জমি রাখবো।”

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর’ শিরোনামের প্রতিবেদনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park