
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি শাখার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি শহরে সানাই কমিউনিটি সেন্টারে ২২ মার্চ বিকালে ঝালকাঠি জেলা সকল কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি মালিকদের নিয়ে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা ও ইফতার মাহফিল সভাপতিত্ব করেন সংগঠনে আহবায়ক সৈয়দ সালাউদ্দিন ফেরদৌস এবং সঞ্চালনায় করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান মোস্তাক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো অনেকে।
ঝালকাঠিতে কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান মোস্তাক বলেন, ‘ ঝালকাঠিতে কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। ইফতার কর্মসূচি বাস্তবায়নে সদস্যরা যে শ্রম দিয়েছেন, তা সার্থক হয়েছে। এভাবেই সংগঠনটা সামাজিক ও মানবিক কাজ করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন।
Leave a Reply