
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ফুল দিয়ে শিশু শিক্ষার্থীদের বরণ করে নেন। পুরস্কার বিতরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফারহানা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব.ম আসাদুল আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সামসুল হক মনু, প্রধান শিক্ষক নুর ন্নাহার বেগম প্রমুখ।
পরে বিদ্যালয়ের অত্তাধনিক নতুন গেট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমানসহ অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply