
মো: তুহিন মিয়া, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অপারেশন অভিযানে ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি’২৫) উপজেলার পৌর এলাকার ফসলান্দি থেকে তাকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। ইকো মিয়া উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দূর্ধর্ষ লীগ সন্ত্রাসী বালি খেকো ও আ’লীগের ছত্র ছায়ায় নানা অপকর্ম ও আধিপত্ত বিস্তারে সন্ত্রাসী কর্মের সাক্ষী ও ভূঞাপুর-গোপালপুর আসনের সাবেক স্বৈরাচারের এমপি ছোট মনির ও উপজেলা ভাইস চেয়ারম্যান সন্ত্রাসী বাবুর ঘনিষ্টজন। সে শুশুয়া গ্রামের মৃত আ. মান্নানের ছেলে।
জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে ভূঞাপুর থানা পুলিশের একটি দল পৌর এলাকার ফসলান্দিতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে উক্ত সন্ত্রাসী ও এলাকার ত্রাস বালু খেকো তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়ার নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply