
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ভেজাল ও অনুমোদনহীন তেল বিক্রির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসক নীলফামারীর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ডোমার উপজেলার মেসার্স ফারুক ট্রেডার্সের ডিলার ফারুক আহমেদের গোডাউনে বিভিন্ন নামহীন ব্র্যান্ডের সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়, যা (বিএসটিআই) অনুমোদিত নয়। এছাড়াও বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকা, বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মো. সামসুল আলম। অভিযানে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের অধিকার রক্ষায় এই অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply