
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে স্বনামধন্য RL একাডেমির দ্বিতীয় ক্যাম্পাসের উদ্ভোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(২৬ আগস্ট) বুধবার সকাল ১১ ঘটিকায় শহরের শাহাপাড়াস্থ এলএসডি মোড়ে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের ভবনের ১ম তলায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন, বিশেষ অতিথি ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সেলিম রেজা, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ মাওলানা মাহমুদ বিন আলম, মাওলানা মাহমুদুল হাসান, একাডেমির সহ পরিচালক মোঃ শরিফ হোসেন এবং এইছ আর রুবেল। অতিথিগণ তাদের আলোচনায় ডোমারের স্বনামধন্য RL একাডেমির দ্বিতীয় এই ক্যাম্পাসের সুচনালগ্নে একাডেমির পরিচালক, শিক্ষক শিক্ষিকাদের বাচ্চাদের পড়াশোনায় আরো মনোযোগী ও পড়াশোনার পাশাপাশি সৎ, চরিত্রবান, নৈতিকতা এবং মানবিক গুণাবলী তৈরীতে বিশেষ ভাবে আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকদের মধ্যে হারুন রশীদ, শাহরিন ইসলাম তুহিন(অনলাইন টিচার), মোঃ আসাদুজ্জামান রাশেদ, জাহিদ হাসান বাবু, শংকর রায়, ভাগ্যশ্রী বকশি, আইরিন জাহান, লাবণী রায়, মোহাম্মদ নাহিদ হোসেন, জাহাঙ্গীর আলম, কনক রায়, সবুর শাহ্, তমাল ইসলাম প্রমুখ।
একাডেমির আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মোঃ মাওলানা মাহমুদ বিন আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির শিক্ষক সজল রায়।
Leave a Reply