মশিউর রহমান খান, স্টাফ রিপোর্টার
আসন্ন কাউন্সিলকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলে নেতৃত্বের প্রশ্নে আলোচনা তুঙ্গে উঠেছে। সাধারণ সম্পাদক পদে তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ মোসলেহ উদ্দিন বাবলু পণ্ডিতের নাম।
সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি দল, আন্দোলন ও নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেন। শুরুতেই তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা জানান।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে তারেক রহমানের উপস্থিতি প্রসঙ্গে বাবলু পণ্ডিত বলেন, শ্রমিকদের বৃহৎ সমাবেশে তাঁর অংশগ্রহণ শ্রমিক পরিবারের জন্য গর্বের বিষয়। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সাধারণ সম্পাদক পদে নিজের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, সংগঠন শক্তিশালী হলে নেতৃত্বে প্রতিযোগিতাও বাড়ে। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে কর্মীরা তাকে এই পদে দেখতে চাইছেন। তবে তিনি দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার ওপর জোর দেন এবং বলেন, যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন হওয়া উচিত।
দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অনেক ত্যাগী নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের আচরণ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংগঠনিকভাবে মোকাবিলা করাই হওয়া উচিত, ব্যক্তিগত আক্রমণ নয়।
নিজের শক্তির বিষয়ে বাবলু পণ্ডিত বলেন, “আমার সবচেয়ে বড় শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ। তাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে সামনে এগিয়ে নেয়।”
সাক্ষাৎকারের শেষে তিনি “গণ সংবাদ” এর প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply