
নিজস্ব প্রতিবেদক,
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলটির সংশ্লিষ্ট একাধিক নেতা এ তথ্য নিশ্চিত হওয়া যায়। তারা জানান, আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান শক্ত করতে এবং নগর ব্যবস্থাপনায় বিকল্প রাজনৈতিক ধারার বার্তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলটির নেতারা বলেন, নাগরিক সেবা, সুশাসন ও নগর অবকাঠামো উন্নয়নকে সামনে রেখে শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে সংগঠন পুনর্গঠন ও জনসংযোগ কার্যক্রম জোরদারের প্রস্তুতিও চলছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির দায়িত্বশীল নেতারা বলেন, নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় সাংগঠনিক ও কৌশলগত প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সময়মতো বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগর প্রশাসনিক সংস্থা, যেখানে মেয়র পদকে কেন্দ্র করে বরাবরই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।
Leave a Reply