1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

‎তহসিলদারের কাজ করছে আউটসোর্সিংয়ের নাইট গার্ড! উত্তর ‎ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে চরম অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

‎নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) তিনিধিঃ

‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে চলছে চরম অনিয়ম, দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতা। অভিযোগ উঠেছে, অফিসের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার আখতারুল ইসলাম সেলিমের বদলে তার হয়ে কাজ করছেন আউটসোর্সিংয়ের একজন নাইট গার্ড! তার নাম আলম নূর। তার হাতে চরম ভোগান্তির শিকার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ও লেমশীখালী ইউনিয়নের সেবা প্রার্থীরা।

‎স্থানীয় সেবা প্রার্থীদের অভিযোগ, তহসিলদার সেলিম বেশিরভাগ সময় অফিসে অনুপস্থিত থাকেন। তিনি বাড়িতে বসেই নাইট গার্ড আলম নূর নামের ওই ব্যক্তির মাধ্যমে নামজারী, খাজনা আদায়সহ গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত সরকারি কাজ পরিচালনা করেন। ফলে সাধারণ মানুষ ভূমি সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি অনেকে অভিযোগ করেছেন, একজনের জমির অংশ অন্যের নামে রেকর্ড হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা।

‎এমন একটি বিষয় নিয়ে অভিযোগ করেছেন মাস্টার মফিজুল আলম। তিনি বলেন, তহসিলদার সেলিম অনৈতিকভাবে মূল ভলিউমে ঘষামাজা করে মোটা অঙ্কের বিনিময়ে একপক্ষকে খতিয়ান করে দিয়েছেন। যা পরবর্তীতে সমস্যা তৈরি করবে বলে মনে করেন তিনি। ভূয়া খতিয়ানটি তিনি বাতিলের জন্য আবেদন করেছেন বলে জানান।

‎সূত্র জানায়, এম রহমান আলম নূর কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পেঁচারপাড়ার এয়ার মোহাম্মদের ছেলে। সে একজন মাদক মামলায় জেল ফেরত আসামি। তার বিরুদ্ধে ধুরুং আশ্রয়ণ প্রকল্পের ঘরে রেখে রোহিঙ্গাদের বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার ও সহায়তা প্রদানসহ বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা রয়েছে। এছাড়াও নানা অনিয়ম ও অভিযোগে সে বিতর্কিত। এরকম একজন ব্যক্তি কিভাবে একটি জনগুরুত্বপূর্ণ সরকারি দফতরে দিনের পর দিন অবৈধভাবে কাজ করছে। তাকে নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।

‎গত মঙ্গলবার (৭ অক্টোবর২৫) দুপুর ১২ টার দিকে একদল সংবাদ কর্মী সরেজমিনে দক্ষিণ ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখতে পান, তহসিলদারের কক্ষে তালা ঝুলছে, তবে রেকর্ড রুম খোলা। সেখানে নাইট গার্ড আলম নূর ও তার সহযোগী রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ ফাইল ঘাঁটাঘাঁটি করছিলেন। তার চারপাশে অনেক গ্রাহক ভীড় জমিয়েছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান।

‎তখন তহসিলদার আখতারুল ইসলাম সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি উখিয়া থেকে রওনা দিয়েছি, আগামীকাল দেখা করুন। “অন্যদিকে, সাংবাদিকদের “ম্যানেজ” করতে গাড়ি ভাড়ার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে আলম নূরের বিরুদ্ধে।

‎স্থানীয়রা জানান, এখন অফিসের রেকর্ড রুমের চাবি আলম নূরের কাছে, ফলে গুরুত্বপূর্ণ সরকারি নথি অরক্ষিত হয়ে পড়েছে। মূল খতিয়ানের ভলিউমে ঘষামাজা ও নথি বিকৃতির ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলম নুরের কারণে নিরহ মানুষের জমিজমা চরম ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

‎এ বিষয়ে আলম নূর বলেন, “আমি আউটসোর্সিংয়ে কাজ করি। রেকর্ড রুমে শুধু অনলাইনে খাজনা কেটে দিই, অন্য কিছু করি না।”

‎এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “তহসিলদার আখতারুল ইসলাম সেলিম কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে।

‎স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park