
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করেছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ফেবু্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-সহ মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে রাজনৈতিকভাবে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ২৫ পূর্ণমন্ত্রীর মধ্যে রয়েছেন-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
সরকারি তথ্য অনুযায়ী নিম্নোক্ত ২৪ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে-
এম. রশিদুজ্জামান মিল্লাত (বেসরকারি বিমান ও পর্যটন) আনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ ও জ্বালানি), শরিফুল আলম (বাণিজ্য ও শিল্প), ফারহাদ হোসেন আজাদ (পানি সম্পদ), শামা ওবায়েদ (পররাষ্ট্র), সুলতান সালাহউদ্দিন টুকু (কৃষি ও প্রাণি সম্পদ), ব্যারিস্টার কায়সার কামাল (ভুমিকা), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক), হাবিবুর রশীদ হাবিব (সড়ক ও সেতু) রাজিব আহসান (রেল পথ ও নৌ পরিবহন), আজিজুল বারী হেলাল (জনপ্রশাসন), মীর শাহে আলম (স্থানীয় সরকার), জুনাইদ সাকি (অর্থ ও পরিকল্পনা), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ বিষয়ক), ফারজানা শারমিন পুতুল (মহিলা ও শিশু বিষয়ক) ফরিদুল ইসলাম (পরিবেশ-বন ও জলবায়ু বিষয়ক), নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসি কল্যাণ) ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার) এম. ইকবাল হোসেন (দুর্যোগ ও ত্রাণ বিষয়ক), এম. এ. মুুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ) আহমেদ সোহেল মঞ্জুর (গৃহায়ণ ও গণপূর্ত), ববি হাজ্জাজ (শিক্ষা গণ শিক্ষা), আলী নেওয়াজ খিয়াম (সংস্কৃতি বিষয়ক), আমিনুল হক (যুব ও ক্রীড়া)।
এছাড়াও বাংলাদেশ সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অতিথিদের মধ্যে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাঁদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রী পরিষদ দেশকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা সাধারণ জনতার।
Leave a Reply