1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

অর্থনীতি ডেস্ক: দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারণ এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশটির গুরুত্বপূর্ণ দুটি সংস্থার সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সম্প্রতি সিউলে অনুষ্ঠিত এই বৈঠকে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মসংস্থান অনুমতি ব্যবস্থার আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।

ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় প্রতিমন্ত্রী নুরুল হক কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, দক্ষিণ কোরিয়ার শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নের সফল মডেল অনুসরণ করে বাংলাদেশ তাদের উপযোগী জনশক্তি তৈরি করতে আন্তরিকভাবে কাজ করছে। এ সময় ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং বিদেশ যাওয়ার আগের প্রস্তুতি আরও জোরদার করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে, কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে দক্ষিণ কোরিয়ার নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের কাজের পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীর কথা তুলে ধরে কোরিয়ার নির্মাণপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। এছাড়া নির্মাণ খাতের শ্রমিকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার সরকারি অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

উভয় বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের যথাযথভাবে প্রস্তুত করার ক্ষেত্রে দুই পক্ষই নিজেদের অভিন্ন প্রতিশ্রুতির কথা জানায়। এই পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কোরিয়ান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে ভবিষ্যতে কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park