1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

দলবদলে বহুরূপী রাণীনগরের গোলাম রাব্বানী

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৭৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

২০২৪ সালে ২৯মে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আ’লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতিক নিয়ে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেন উপজেলা আ’লীগের সদস্য মো: গোলাম রাব্বানী। সেই নির্বাচনে গোলাম রাব্বানী মাত্র ২৭২৪টি ভোট পেয়ে জামানত হারান।

আ’লীগ নেতা সেই গোলাম রাব্বানী ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের (জিওপি) নওগাঁ জেলা শাখার আহবায়ক পদ থেকে বহিষ্কৃত হয়ে বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির সদস্য।

গত বৃহস্পতিবার (১৯জুন) রাতে নওগাঁর এনসিপি জেলা সমস্বয় কমিটির সদস্য পদে মো. গোলাম রাব্বানীর নাম প্রকাশিত হয়েছে। বর্তমানে দলবদলে বহুরূপী ও সুযোগ সন্ধানী এই নেতার এমন দলবদলের নাটক রাণীনগর উপজেলায় নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে গত বছরের ৫আগস্টে ছাত্র-জনতা আন্দোলনে আ’লীগ সরকারের বিদায়ের পর নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত অর্থের বিনিময়ে নিজের খোলস পাল্টিয়ে মো. গোলাম রাব্বানী নিজেকে গণঅধিকার পরিষদের আহবায়ক বানিয়ে নেন। চলতি বছরের প্রথম দিকে নওগাঁ শহরের বিভিন্ন দেয়ালে গণঅধিকার পরিষদের প্রতিক ট্রাক ও ভিপি নুরুল হক নুরের ছবিসহ নতুন বছরের রঙ্গিন শুভেচ্ছা পোস্টার লাগিয়েছিলেন এই গোলাম রাব্বানী।

সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. গোলাম রাব্বানীর বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা (তালিকাভুক্ত) আলহাজ্ব আজিজার রহমান বাংলাদেশ আওয়ামীলীগ রাণীনগর উপজেলার ৭নং একডালা ইউনিয়ন শাখার সহ-সভাপতি ছিলেন। এই রাজনীতি করতে গিয়ে ৫বার নির্বাচিত জনপ্রিয় একডালা ইউপি চেয়ারম্যান রাব্বানীর বড় চাচা কট্টোর আ’লীগ পন্থী বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেনকে ২০০৪সালে সর্বহারা নামক সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দিনে-দুপুরে গলা কেটে নির্মম ভাবে হত্যা করে। ২০০৩সালে সর্বহারা নামক গলা কাটা সন্ত্রাসী দলের দৌরাত্ম্য বেড়ে গেলে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি (রাব্বানী) ফ্রান্স দেশে চলে যান। এরপর ২০১৮সালে দেশে ফেরার পর থেকে আওয়ামীলীগের সাথে সক্রিয় ভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। আবাদপুকুর বাজারে গড়ে তোলেন ব্যবসা কেন্দ্র। নিজের আ’লীগ পরিবারের সুবাদে সক্রিয় হয়ে ওঠেন আ’লীগের রাজনীতিতে।

হঠাৎ করেই গত বৃহস্পতিবার (১৯জুন) রাতে এনসিপি নওগাঁ কমিটি গঠনের সংবাদ পেয়েই ওই রাতেই গোলাম রাব্বানী শহরের একটি রেস্টুরেন্টে গণঅধিকার পরিষদের রাজনীতি থেকে সরে এসে এনসিপিতে যোগদানের বিষয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে গোলাম রাব্বানী বলেন, তিনি যেহেতু একজন ব্যবসায়ী তাই বিভিন্ন সময় চাপে পড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং অনুদান দিতে বাধ্য হতেন। তবে তিনি কখনোই আওয়ামী লীগের সদস্য বা দায়িত্বশীল পদে ছিলেন না। তিনি ২০২১ সাল থেকে গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত হোন। এটাই তার প্রথম রাজনৈতিক প্লাটফর্ম। কিন্তু দলটির অভ্যন্তরীণ অগণতান্ত্রিক আচরণ, চাপ প্রয়োগ এবং নেতিবাচক রাজনীতির কারণে তিনি গণ অধিকার পরিষদ থেকে আনুষ্ঠানিক ভাবে সরে দাঁড়িয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রাণীনগর উপজেলার একজন রাজনীতিবিদ জানান, মো. গোলাম রাব্বানী ছিলেন সুবিধাবাদী একজন ব্যক্তি। ছাত্রলীগ করা এই গোলাম রাব্বানীর আওয়ামীলীগের সাথে ছিল গভীর সম্পর্ক। আ’লীগের নেতাদের সঙ্গে ছিল সব সময় চলাফেরা। গত ৫আগস্টের পর নিজের অর্থের বিনিময়ে গোলাম রাব্বানী একের পর এক দল বদল করেই চলেছেন। ২০২৪সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকে শেখ হাসিনার দলের সমর্থনে যে ব্যক্তি নির্বাচন করে সে কিভাবে প্রকাশ্যে একের পর এক দল বদল করে আর ওই সব দলের নেতারা কিভাবে এমন প্রতারককে জায়গা দেয় সেটি ভাবনার বাহিরে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কমিটি ও রাজশাহী আঞ্চলিক উপ কমিটির সদস্য এস.এম সাব্বির হোসেন বলেন, নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠনের পরপরই আমরা জানতে পারি যে, গোলাম রাব্বানীর আওয়ামীলীগের সাথে সরাসরি সম্পৃক্ততা ছিল। পরবর্তীতে আমি নিজে কেন্দ্রকে বিষয়টি অবগত করি। সর্বশেষ গোলাম রাব্বানীকে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত থাকার কারণে গত ৫জুন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের স্বাক্ষরের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

রাণীনগর উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক মুঠোফোনে জানান, গত ২০২১সালে ২৫এপ্রিল গঠিত উপজেলা আ’লীগের কমিটিতে প্রাথমিক পর্যায়ে গোলাম রাব্বানীকে সদস্য পদ প্রদান করা হয়েছিলো। কিন্তু পরবর্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চূড়ান্ত পূর্ণাঙ্গ তালিকা থেকে তার নাম বাদ দেয়া হয়। এরপরও গোলাম রাব্বানী আ’লীগের একজন সুবিধাবাদী সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু তিনি ছিলেন একজন সুযোগ সন্ধানী ও প্রতারক। নিজের স্বার্থ হাছিলের জন্য গোলাম রাব্বানী নিজ আ’লীগ পরিবারের দোহাই দিয়ে রাজনীতি করতেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park