
কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো মেরামতে ও পরিবর্তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং ৩১ দফার সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি ছিল আজ । দুপুর থেকেই মিছিলে মিছিলে কর্মসূচিস্থল তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আসতে থাকেন। ঘণ্টাখানেকের মধ্যেই কর্মসূচিস্থল লোকে লোকারণ্যে হয়ে যায়। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠ সুনামগঞ্জ-১ নির্বাচনি এলাকার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারেসহ আসপাশের এলাকায়। হাজার হাজার তৃণমূলের নেতা-কর্মী আর সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোনয়ন পরিবর্তনের দাবি তুলে স্লোগান স্লোগানে বলতে থাকে ‘দুর্দিনের কামরুল ভাই, আমরা তোমায় ভুলি নাই..’! এই সেই মানি-না-কামরুল ছাড়া বুঝিনা।
২০ নভেম্বর শুক্রবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকায় এভাবেই সমবেত হয়েছিল (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও সুনামগঞ্জ) নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে (ধানের শীষের) বিএনপির মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুলের সমর্থিত কর্মী সমর্থকরা। এ সময় সমাবেশ স্থলে মনোনয়নবঞ্চনায় তারা এই সেই মানি না কামরুল ছাড়া বুঝিনা স্লোগানে একটানা বিক্ষোভ শুরু করলে পরে কামরুজ্জামান কামরুল বক্তৃতা দিয়ে কর্মীসমর্থকদের শান্ত করেন। এ সময় পথ সভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একটাই দাবি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত জোরজুলুম ও মামলা হামলার শিকার নেতাকর্মীদের পাশে যে নেতা পাশে ছিল সে হলো কামরুজ্জামান কামরুল। এই সভায় তাদের একটাই প্রতিশ্রুতি ও দাবি ধানের শীষের পূর্ণ মনোনয়ন কামরুজ্জামান কামরুলকে দেয়ার জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি অনুরোধ করে উপস্থিত নেতাকর্মীদের।

শুক্রবার দুপুরে বাদাঘাট বাজার মেইন রোডে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত পথ সভায় বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মঞ্জুর আলীর সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এনাম তালুকদারের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ-১ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুল।
Leave a Reply