লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি বিতর্কের মুখে পড়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) শহরের মিশন মোড়ে ‘দুর্নীতিমুক্ত লালমনিরহাট চাই’ বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হঠাৎ উপস্থিত হন মো. আইনুল হক, যিনি লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর বর্তমান অধ্যক্ষ। অতীতে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া এই কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় সচেতন নাগরিকরা বিষয়টিকে “চোরের মুখে ধর্মের কাহিনী” বলে মন্তব্য করেন। তাদের অভিযোগ, একজন বিতর্কিত কর্মকর্তার অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
আয়োজক সংগঠন দুর্নীতিমুক্ত লালমনিরহাট চাই বাস্তবায়ন কমিটি এর সভাপতি জাকিউল হাসান সিদ্দিক রাসেল বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আগের অভিযোগ সম্পর্কে তাদের ধারণা ছিল না; তিনি নিজেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
মানববন্ধনে বক্তারা লালমনিরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি বন্ধে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তবে বিতর্কিত একজন কর্মকর্তার উপস্থিতির কারণে কর্মসূচিটি স্থানীয় মহলে সমালোচনার মুখে পড়ে।









Leave a Reply