1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও নেপাল পেরিয়ে বর্তমানে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তরুণদের নেতৃত্বে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া এই প্রজন্মের তরুণদের আন্দোলনকে বিশ্বজুড়ে বলা হচ্ছে জেন-জি বিক্ষোভ। মূলত বর্তমান প্রজন্মকে সরাসরি প্রভাবিত করছে এমন নানা সামাজিক সংকট, অর্থনৈতিক বৈষম্য এবং কাঠামোগত অন্যায়ের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানাচ্ছে এই বয়সের তরুণেরা। দেশভেদে স্থানীয় সমস্যাগুলোর রূপ আলাদা হলেও এসব আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তীব্র বৈষম্য ও বঞ্চনা।

ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপীয় দেশগুলোতে বিভিন্ন সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনপদ। ফ্রান্সে অপর্যাপ্ত অর্থায়নের কারণে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে সম্প্রতি কয়েক লাখ মানুষ বিক্ষোভ করেছেন। অন্যদিকে স্পেনে তীব্র আবাসন সংকট এবং বয়স্ক নাগরিকদের জোর করে উচ্ছেদ করার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত স্পেনের প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হন। এছাড়া ভারত, ইতালি, মরক্কো ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতেও তরুণ প্রজন্ম বিভিন্ন সরকারি নীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলেছে।

বিশ্লেষকদের মতে, দুই হাজার আট সালের অর্থনৈতিক মন্দার পর থেকেই ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে আয় ও সম্পদের বৈষম্য নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। একসময়ে কল্যাণমুখী রাষ্ট্রগুলোর সক্ষমতা কমে যাওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তার মতো মৌলিক খাতগুলো দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা সেবা কিনতে পারলেও সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে কর্মজীবন শুরুর আগেই তরুণ প্রজন্মের বড় একটি অংশ শিক্ষাব্যবস্থায় ধস এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত নানা সংকটের মুখোমুখি হচ্ছে।

এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার এবং জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রযুক্তি খাতে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে এবং তরুণদের আয়ের সিংহভাগই চলে যাচ্ছে বাড়িভাড়ার পেছনে। রাষ্ট্র পরিচালনায় নানা ব্যর্থতা এবং সরকারি সেবার চরম অবনতির ফলে তরুণদের মনে এই বিস্ফোরণমুখী ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অনেক রাষ্ট্রই এই জনরোষ মোকাবিলায় দমন-পীড়নের পথ বেছে নিয়েছে, যা পরিস্থিতিকে শান্ত করার বদলে কোথাও কোথাও আরও বেশি উসকে দিচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park