নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার পূর্ব বড়শিবপুর এলাকা থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব সূত্র জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল কয়েকদিন ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ময়নুল ইসলামের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত প্রায় ১১টায় ধামইরহাট থানাধীন পূর্ব বড়শিবপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ময়নুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মোট ওজন প্রায় ২০ গ্রাম, আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা), মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৩০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ময়নুল ইসলাম নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।









Leave a Reply