1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁয় তারুণ্যের উৎসবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুরো দেশজুড়ে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫। এই উৎসবের অন্যতম একটি কর্মসূচি হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা।

 

তারই ধারাবাহিকতায় নওগাঁয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আন্ত: স্কুল ও আন্ত: কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে মঙ্গলবার (২১জানুয়ারী) পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

এদিন বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” এই বিষয়ের উপর স্কুল পর্যায়ে পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডন শেষে বিচারকগনের রায়ে বিজয়ী হয় সাপাহার বালিকা উচ্চ বিদ্যালয় আর রানার-আপ হয় নওগাঁ জিলা স্কুল।

 

আর কলেজ পর্যায়ে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ ” বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডন শেষে বিচারকগনের রায়ে বিজয়ী হয় নওগাঁ উপজেলা দল আর রানার-আপ হয় পত্নীতলা উপজেলা দল। বিতর্ক প্রতিযোগীতায় জেলার ১১টি উপজেলা ও নওগাঁ পৌরসভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করে।

 

চ’ড়ান্ত পর্বের বিতর্ক শেষে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন, বিচারকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন প্রতিটি শিক্ষার্থীর জন্য বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমেই একজন মেধাবী শিক্ষার্থী নিজেকে সুবক্তা হিসেবে গড়ে তুলতে পারে। বিতর্ক করলে নিজের পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বই পড়তে হয়। এতে করে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে ওঠে। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থীর জ্ঞানের পরিধির বিস্তার লাভ ঘটে। তাই শিক্ষার্থীদের বেশি বেশি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রতি আহ্বান জানান তিনি। আর শুধু সরকারি ভাবেই নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি প্রতিষ্ঠানগুলোও এই ধরণের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পারেন। এছাড়া নিজের সন্তানকে একজন মেধাবী ও বই পড়ুয়া হিসেবে গড়ে তুলতে হলে বিতর্কের সঙ্গে যুক্ত করার কোন বিকল্প নেই। তাই আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park