1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব। তারই ধারাবাহিকতায় নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব।

 

এই উৎসবের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবীদের খুজে বের করার চেস্টা করা হচ্ছে। নওগাঁতেও উৎসব উপলক্ষে জেলা স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক-বালিকা, ক্রিকেট, ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১৫জানুয়ারী থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা ও নওগাঁ পৌর সভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করে। গত বৃহস্পতিবার প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোড়িতার চূড়ান্ত খেলায় ফুটবল বিভাগে বালক পর্যায়ে ধামইরহাট উপজেলা দল ২-০ গোলে নওগাঁ পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা পর্যায়ে বদলগাছি উপজেলা দল ৩-১ গোলে ধামইরহাট উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

এদিন বিকেলে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার ছয়টি বিভাগে অংশগ্রহণকারী সেরা খেলোয়ারদের হাতে এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার এনামুল হক প্রমুখ। পরে সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এসময় জেলা প্রমাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের আনাচে-কানাচে অনেক মেধাবী খেলোয়াররা ছড়িয়ে-ছিটিয়ে আছে। তারা উপযুক্ত পরিবেশ না পাওয়ার কারণে নিজেদের মেধাকে ছড়িয়ে দিতে পারছে না। তাদের খুজে বের আনার লক্ষ্য নিয়েই সরকার দেশজুড়ে তারুণ্যের উৎসব উদযাপন করছে। তরুণদের হাতেই বিজয়ের নিশান তাই আগামীর বাংলাদেশের জন্য একটি সুস্থ্য, সুন্দর, সবল ও মেধাবী জাতি পেতে হলে বর্তমান প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চাই পারে একজন শিক্ষার্থীকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে। শরীর সুস্থ্য থাকলে মন সুস্থ্য থাকবে আর যখন শরীর-মন দুটোই সুস্থ্য থাকবে তখন সকল কাজে একজন শিক্ষার্থী শতভাগ সফল হবে। আর এর জন্য পড়ালেখার পাশাপাশি নিয়মিত বেশি বেশি খেলাধুলার চর্চা করতে শিক্ষার্থীদের আহ্বান জানান জেলা প্রশাসক। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park