1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নওগাঁয় পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩১ বার পঠিত

 

সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিফাত ও সুলতান নামের দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সময় সংবাদের সিনিয়র রিপোর্টার এম আর রকি’র ছবি আপলোড করে ধারাবাহিকভবে অপপ্রচার ও কুৎসা রটনা করে আসছে।
ঘটনার প্রেক্ষাপট টেনে সাংবাদিক নেতারা জানান, সম্প্রতি তিন শিশুর মানবিক সংকট নিয়ে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি রাষ্ট্রের উচ্চ মহলের নজরে আসলে আদালত থেকে জামিন পান ওই শিশুদের মা। এরপর বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়। তবে আদালতের আদেশ ও প্রকাশিত সংবাদ নিয়ে অভিযুক্ত দুই ফেসবুক ব্যবহারকারী গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত বিরূপ ও আপত্তিকর মন্তব্য ছড়িয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত ওই তিন শিশু ও তাদের অসহায় মাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার একটি অশুভ চক্রান্তের অংশ হিসেবে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাংবাদিকদের চরিত্রহননের মিশনে নেমেছে। এরই ধারাবাহিকতায় তারা একের পর এক মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।নওগাঁর সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি কায়েশ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন: শফিক ছোটন, স্টাফ রিপোর্টার, যমুনা টিভি মোফাজ্জল হোসেন, আহ্বায়ক, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, হারুন অর রশীদ, সিনিয়র রিপোর্টার, চ্যানেল ২৪, আরিফুল হক সোহাগ, প্রতিনিধি, আরটিভি,আরমান হোসেন রুমন, প্রতিনিধি, বৈশাখী টিভি,হাবিবুর রহমান, প্রতিনিধি, মোহনা টিভি, রাশেদুজ্জামান, প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন,আব্দুর রাজ্জাক, প্রতিনিধি, গ্লোবাল টিভি, অন্তর আহম্মেদ, প্রতিনিধি, চ্যানেল এস, এম আর রকি, সিনিয়র রিপোর্টার, সময় টিভি, বুলবুল আহম্মেদ, চ্যানেল এস, মাহমুদুন্নবী বেলাল, সাংবাদিক শামীম হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান নাদু, সাংবাদিক কামরুল হাসান জীবন, সাংবাদিক সিদ্দিক, সাংবাদিক রানা সরদার, সাংবাদিক সবুজ হোসেন, সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক.এ কে এম ফজলে মাহমুদ চাঁদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক।
সাংবাদিকদের এই কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন নওগাঁ নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুব হাসান সোহাগ এবং নওগাঁ জেলা বাসদের সভাপতি জয়নাল আবেদিন মুকুলসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের কলম স্তব্ধ করতে এবং অপরাধ ঢাকতেই এই নোংরা অপপ্রচারের আশ্রয় নেওয়া হয়েছে। অবিলম্বে তথ্যপ্রযুক্তি আইনসহ প্রচলিত আইনের আওতায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park