1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন – সিভিল সার্জন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

সম্প্রতি দেশের বে-সরকারী একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল দাবি করেন তার নির্বাচনী এলাকার একটি মাদ্রাসার ১২জন শিক্ষার্থী এইচআইভি রোগে আক্রান্ত। তিনি আরও জানান তার নির্বাচনী এলাকার এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেে•র উপদেষ্টা হওয়ায় তিনি স্বাস্থ্য বিভাগের অনেক কিছুই জানেন।

যখন তিনি ওই স্বাস্থ্য কমপ্লেে•র কর্মকর্তার কাছে এইচআইভি পজেটিভ রোগীদের সম্পর্কে জানতে চাইলেন তখন সেই কর্মকর্তা এমপিকে জানান ওই ১২জন শিক্ষার্থী তার নির্বাচনী এলাকার কোন এক মাদ্রাসার ছাত্র এবং তারা ১২জনই ছাত্রাবাসে থাকে। এমন তথ্যের সত্যতা সম্পর্কে নওগাঁর সিভিল সার্জন ডা: আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তথ্যটিকে পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন বলে দাবী করেন।

সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান ১২জন শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হওয়ার কোন তথ্য তাদের কাছে এখন পর্যন্ত নেই। জেলায় এইচআইভি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ২জন। ২০২৫ সালে জেলায় এই দুইজন রোগী এইচআইভি পজেটিভ হয়। তারা বর্তমানে সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছে এবং ভালো আছে। পরবর্তি সময়ে এবং ২০২৬ সালে কেউ নতুন করে এইচআইভিতে কেউ আক্রান্ত হয়নি।

তিনি আরও জানান নওগাঁর কোন একটি মাদ্রাসার ১২জন শিক্ষার্থীর এইচআইভি পজেটিভ হওয়ার যে কথা নওগাঁ-৩ আসনের এমপি বলেছেন তা ভিত্তিহীন। এমপি মহোদয়ের বক্তব্যে দেওয়া তার এলাকার কোন এক মাদ্রাসা থেকে রক্ত দিতে আসা ১২জন শিক্ষার্থীর রক্তের স্ক্রীন পরীক্ষার মাধ্যমে এইচআইভি পরীক্ষা করা হয়। সেই হিসেবে তাদের সকলের এইচআইভি নেগেটিভ আসায় তাদের কোন সমস্যা নেই। তারা অপরজনকে রক্তদান করতে পারবে।

এইচআইভি সচেতনতায় সিভিল সার্জন জানান রক্ত নেওয়ার সময় অবশ্যই সঠিক ভাবে স্ক্রীনিং টেস্টগুলো যেন সঠিক ভাবে হয়েছে কি না তা জেনে রক্ত নেওয়া উচিত। এছাড়াও অনিরাপদ যৌন মেলামেশার কারণে এটি ছড়ায় বলে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। সেই লক্ষে অনৈতিক বা বহুকামীতা বা সমকামিতা এগুলো থেকে পরিহার থাকতে হবে। দেশের ধর্মীয় ও সামাজিক মুল্যবোধ যদি সকলে মেনে জীবন-যাপন করে তাহলে এই রোগের বিস্তার বন্ধ করা সম্ভব। এছাড়াও মাদকাশক্তদের একই নিডিল দিয়ে বিভিন্ন জন মাদক নেওয়ার ফলে এর বিস্তার ঘটতে পারে। এই ক্ষেত্রে মাদক ও এর ব্যবহার বন্ধে এটি প্রতিরোধ করা সম্ভব বলেন জানান তিনি।

সঠিক তথ্য জেনে মন্তব্য করার প্রতি তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেছেন। যে কোন রোগ মানেই একটি স্পর্শকাতর বিষয়। আর এইচআইভি এমন একটি রোগ যে রোগ নিয়ে মিথ্যে ও ভুল তথ্য প্রচার করলে সামাজিক ভাবে, জাতীয় ভাবে ও আন্তর্জাতিক ভাবে দেশের ভাবমূর্তি ব্যাপক ভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই দেশের স্বার্থে দেশের প্রতিটি সচেতন নাগরিক ও সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা দায়িত্বশীল ব্যক্তিদের সঠিক তথ্য জেনে প্রচার করার বিষয়ে তিনি সুদৃষ্টি কামনা করেছেন। যেহেতু নওগাঁয় এইচআইভ রোগের কোন প্রাদুর্ভাব নেই সেহেতু এই মরণঘাতি রোগ নিয়ে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park