1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় স্কুল মাঠ দখল করে প্রশাসনের কোন ধরনের অনুমোদন ছাড়াই শীতবস্ত্র ও শিল্প পণ্য মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা শুরু হয়েছে। স্কুলের বার্ষিক পরীক্ষা এবং আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। তবে মেলাকে নিয়ে ইতোমধ্যে বির্তক ও নানান গুঞ্জন শুরু হয়েছে। মেলা পরিচালনার সুবিধার জন্য জেলা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে। যদিও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত নয়।

জানা যায়, শহরের হাট-নওগাঁ আবাসিক এলাকা। এই এলাকায় হাট-নওগাঁ মাঠে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, হাট-নওগাঁ প্রাথমিক বিদ্যালয় এবং প্রবাহ সংসদ স্কুল রয়েছে। মঙ্গলবার মেলা শুরু হলেও দুই সপ্তাহ আগে থেকে অবকাঠামোগত কাজ করা হচ্ছে। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে। আর মেলার জন্য টিন দিয়ে অস্থায়ী ভাবে পুরো মাঠে বেস্টনি দেয়া হয়েছে। হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান দরজা বন্ধ করে দেয়ায় দ্বিতীয় দরজা দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশুনা ও পরীক্ষায় সমস্যা হচ্ছে। এছাড়া মাঠেও খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীসহ স্থানীয়রা। বুধবার বেলা ১২টার দিকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মেলায় এসে ঘুরতে দেখা গেছে।

রাজশাহী শিল্ক এন্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একমাস ব্যাপী মেলার আয়োজন করেছে। মেলার অনুমতি পেতে গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রহিদুল ইসলাম জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। মেলায় পোশাক, বিভিন্ন ধরণের খাবার, খেলনা প্রায় ৫০টি স্টল অংশ নিয়েছে। এছাড়া বিনোদনের জন্য নাগরদৌলা, নৌকা ও ড্রাগন রয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেলা চলছে। আর মেলায় প্রবেশের জন্য ২০ টাকার টিকিট চালু করা হয়েছে।
হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায় স্কুলের গেট বন্ধ থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে। পরীক্ষায় মনযোগ হচ্ছে না। মাঠে খেলাধুলাও করা যাচ্ছে না।

স্থানীয় সাইদুর রহমান নামে একজন বলেন, বাচ্চাদের এখনো পরীক্ষা শেষ হয় এরমধ্যে স্কুল মাঠে মেলা লাগানো ঠিক হয়নি। এতে বাচ্চাদের মনযোগ নষ্ট হয়ে পরীক্ষা খারাপ হবে। মেলা পুরোদমে শুরু হলে মাইকে গান বাজনা হবে এবং এলাকাবাসীরও সমস্যা হবে। এসব মেলা হবে ফাঁকা জায়গায়।

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম নাজমুল হাসান বলেন, মাঠটি স্কুলের। তবে মেলার জন্য কোন ভাড়া দেয়া হয়নি। এলাকার এলিট পারসনরা অনুরোধ করায় বিশেষ করে প্রবাহ সংসদ ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ অন্যরা অনুরোধ করায় মাঠে মেলা করার জন্য লিখিত অনুমতি দিয়েছি। তবে প্রতিষ্ঠানের সভাপতিকে লিখিত না দিয়ে মৌখিক বলা হয়েছে।

তিনি আরো বলেন, স্কুলের মোট ৩০০জন শিক্ষার্থী। পরীক্ষা দিচ্ছে ২৭৫ জন। ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা বৃহস্পতিবার শেষ হবে। আর ৯ম ও ১০ দশম শ্রেণীর পরীক্ষা আগামী রোববার শেষ। মেলার কারণে খুব একটা প্রভাব পড়েনি। আগামী ১৫ ডিসেম্বর স্কুল ছুটি হবে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। মেলা এখনো তেমন জমে উঠেনি। তাদের উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা চলাকালিন মাঠটি দিয়েছে এবং মেলা হচ্ছে। তবে তারাই ভাল বলতে পারবে। মেলার অবকাঠামোগত কাজ করার সময় একটু সমস্যা হয়েছিল। এখন আমাদের তেমন একটা সমস্যা হচ্ছে না।

রাজশাহী শিল্ক এন্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্বত্ত্বাধিকারী রহিদুল ইসলাম বলেন মেলা চালু করার জন্য এখনো অনুমতি পাওয়া যায়নি। আগামী ১২ ডিসেম্বর পরীক্ষা শেষ হলে পুরোদমে চালু করা হবে।
নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এবং হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাত আরা তিথি বলেন স্কুল মাঠে মেলা চালানোর জন্য প্রধান শিক্ষক দিতে পারেন না। আর প্রধান শিক্ষক এ বিষয়ে আমাকে কোন অবগতও করেননি। এছাড়াও নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং জেলা প্রশসানের পক্ষ থেকে মেলার কোন অনুমতি দেয়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো বলে জানান তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওই মেলার সঙ্গে জেলা পুলিশের কোন সম্পৃক্ততা নেই। যদিও তাদের ব্যানারে জেলা পুলিশের নাম লিখা আছে। ব্যানারগুলো খুলে ফেলতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেলা বিষয়ে একটি আবেদন এসেছে। তবে অনুমোদনের প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park