1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নওগাঁ আদালতের নির্দেশ অমান্য: ডিবি ওসি ও তদন্ত কর্মকর্তাকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি:
নওগাঁর পোরশা থানা আমলী আদালত নং-১১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ ও তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (নিরস্ত্র) মো. মিনার আলীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওসিকে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য পূর্বে ২৮ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুটি পৃথক আদেশ দেওয়া হলেও তারা আদালতে উপস্থিত হননি। এমনকি তাদের পক্ষ থেকে কোনো লিখিত ব্যাখ্যা বা প্রতিবেদনও জমা দেওয়া হয়নি।

আদালতের আদেশে আরো উল্লেখ রয়েছে, “অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নওগাঁদ্বয় স্পষ্টতই আদালতের নির্দেশ অমান্য করেছেন, যা আদালত অবমাননার সামিল।”

এ অবস্থায় আদালত নির্দেশ দেন, তদন্তকারী কর্মকর্তা মিনার আলী ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টে পত্র প্রেরণ এবং বিভাগীয় ব্যবস্থা ও বেতন বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাদের স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো। অত্র মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর ২০২৫ ইং।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “আমি ৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আদালতের পরবর্তী তারিখে আদালতে উপস্থিত হয়ে অবশ্যই ব্যাখ্যা দাখিল করা হবে এবং নির্ধারিত তারিখের পূর্বেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।”

উল্লেখ্য, মামলার তদন্তে অবহেলার অভিযোগে আদালত পূর্বে লিখিত ব্যাখ্যা ও উপস্থিতির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্দেশ অমান্য করায় ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে এই নির্দেশনা জারি করে আদালত।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park