1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে টাইব্রেকারে মান্দা উপজেলা একাদশ দল চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৪৫ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ আন্ত:উপজেলা টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে মান্দা উপজেলা একাদশ দল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা ফুটবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন ও খেলা শেষে বিজয়ী-বিজিত ও সেরা খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

এছাড়াও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, পৌর প্রশাসক টিএমএ মোমিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এই ধরণের আয়োজন আরো বেশি বেশি করার আশ্বাস প্রদান করেন আয়োজকরা।

খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে পরে অতিরিক্ত ৩০মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে পাঁচটি করে গোলে ড্র হলে পরে উভয়পক্ষ আরও তিনটি করে শটে অংশ নেয়। পরিশেষে মান্দা উপজেলা ফুটবল একাদশ দল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় সদর উপজেলা একাদশ দলের খেলোয়ার সাফী। টুর্ণামেন্টে ম্যান অব দা টুর্ণামেন্ট নির্বাচিত হয় মান্দা উপজেলা একাদশ দলের খেলোয়ার নয়ন আর টুর্ণামেন্টে সেরা গোলদাতা নির্বাচিত হয় পত্নীতলা উপজেলা একাদশ দলের খেলোয়ার আবু সালেহ।

গত একমাস পুরো নওগাঁজেলা ও তার আশেপাশের অঞ্চল কাঁপছিলো নওগাঁ ডিসি গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্ণামেন্টের জ্বরে। এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা দেখতে বহুবছর পর নওগাঁ জেলা স্টেডিয়াম ছিলো হাজার হাজার দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, রংপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত দর্শকদের উপস্থিতিই বলে দেয় যে, নওগাঁ ডিসি গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্ণামেন্ট কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছিলো। এমন আয়োজনের ধারাবাহিকতা চায় নওগাঁবাসী।

নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো এই টুর্ণামেন্টের আয়োজন করে। গত ২৫ মে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ নামে ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা স্টেডিয়াম, বদলগাছী মিনি স্টেডিয়াম ও মহাদেবপুর ডাকবাংলো মাঠে টুর্ণামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে জেলার ১১উপজেলা ফুটবল একাদশ দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park