নিজস্ব প্রতিবেদক,
নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬জুলাই) দিবাগত গভীর রাতে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, খোদাদাদ খান পিটু’র বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খোদাদাদ খান পিটু দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার গ্রেপ্তারে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
Leave a Reply