1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নওগাঁ পাসপোর্ট অফিসে জনবল সংকটের মাঝেও বেড়েছে সেবার মান ॥ পুলিশ ভেরিফিকেশন বন্ধে বাড়ছে ঝুঁকি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: জনবল সংকট সত্ত্বেও নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আবেদনকারীরা বলছেন, এখন আর দালাল, হয়রানি বা অযথা দৌড়ঝাঁপ করতে হচ্ছে না; নির্ধারিত সময়েরও আগে হাতে পাচ্ছেন পাসপোর্ট। তবে পুলিশ ভেরিফিকেশন বন্ধ থাকায় অপরাধী ও বহিরাগতদের পাসপোর্ট করার সুযোগ বেড়ে যাওয়ায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

রাণীনগর উপজেলার বাসিন্দা মোছা. নুরজাহান নিজের ও ছেলের পাসপোর্ট করার অভিজ্ঞতা জানিয়ে বলেন, কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের আগে পাসপোর্ট পেয়েছি। পুলিশ ভেরিফিকেশন না থাকায় বাড়তি ঝামেলাও পোহাতে হয়নি।

সহকারী পরিচালক এ, এইচ, এম আশিকুর রহমান জানান, আগের তুলনায় অনেক দ্রুত সেবা দেওয়া হচ্ছে। কিন্তু জনবল সংকটের কারণে একজনকে একাধিক দায়িত্ব সামলাতে হচ্ছে। তবুও নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ আবেদনকারীর হাতে পাসপোর্ট তুলে দিতে পারছি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতীয় ভিসা জটিলতার কারণে নতুন পাসপোর্ট আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে। চিকিৎসা ও ভ্রমণ-উদ্দেশ্যে ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা ছিল সর্বাধিক। তাছাড়া বিশ্ববাজারে শ্রমশক্তি রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার কারণেও বিদেশগামী আবেদনকারীর সংখ্যা হ্রাস পেয়েছে। তবে পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, পুলিশ তদন্ত না থাকায় অপরাধী শনাক্তের সুযোগ নেই। আবার জাতীয় পরিচয়পত্রে ছবি যুক্ত করা হলেও জন্ম সনদে ছবি না থাকার কারণে অনেক বহিরাগতরা বাংলাদেশে এসে সহজেই পাসপোর্ট করতে পারছেন। বিশেষ করে ২০বছরের কম বয়সী যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি তারাই মূলত জন্ম সনদ দিয়ে পাসপোর্টের আবেদন করে। ফলে প্রকৃত সনদধারীকে চিহ্নিত করা খুবই জটিল হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে অনেক রোহিঙ্গা দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা সেজে পাসপোর্ট করছে বলে আশঙ্কা রয়েছে। জনবল সংকটের কারণে অফিসের প্রতিটি কর্মকর্তা একাধিক দায়িত্ব পালন করছেন, ফলে তাড়াহুড়োতে ভুল হওয়ার ঝুঁকি থাকে। উপরন্তু অনেক আবেদনকারী বাইরে কম্পিউটার দোকানে আবেদন করে নিয়ে আসেন, যেখানে অসংখ্য ভুল থেকে যায়। এই ভুল সংশোধনে আবেদনকারী এবং অফিসের কর্মচারি উভয়েরই সময়ক্ষেপণ হয়।

তিনি আরও বলেন, সরকারের নেওয়া নানা উদ্যোগ বাস্তবায়ন হলে ও পর্যাপ্ত জনবল নিয়োগ পেলে কাজের গতি বাড়বে এবং জনগণের দীর্ঘদিনের নেতিবাচক ধারণা দূর হবে। জনবল ঘাটতি ও নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা সাধারণ মানুষের আস্থা অনেকটাই ফিরিয়ে এনেছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্ত।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park