
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ সদর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাতে নওগাঁ সদর থানার উদ্যোগে পরিচালিত দুইটি পৃথক অভিযানে এসব গ্রেফতার করা হয়। প্রথম অভিযানে সদর উপজেলার কুজাপাড়া, কির্ত্তিপুর এলাকা থেকে মোছাঃ সুমি বেগম (৪৫) ও মীম খাতুন (২২)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং পাঁচ পিস এম্পল উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে শালুকা দক্ষিণ পাড়া এলাকা থেকে রাজু আহমেদ (২৯)-কে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং স্থানীয়ভাবে পেশাদার মাদক বিক্রেতা হিসেবে পরিচিত।
এদিকে, মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় জনগণ। তারা এলাকায় এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply