1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নগর জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে ‘বিশেষজ্ঞ’ সাবেক আমলারা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ বা আইইউপিএইচপিএসপি প্রকল্পে ব্যাপক অনিয়মের তথ্য সামনে এসেছে। এই জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে শীর্ষস্থানীয় কয়েকজন বিশেষজ্ঞ নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ থেকে শুরু করে যোগ্যতার মানদণ্ডে নানা গরমিল পাওয়া গেছে। নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তার প্রত্যেকের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা করে। অথচ অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপিতে উল্লিখিত শর্তের সঙ্গে তাদের বেশিরভাগের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা কোনোভাবেই মিলছে না।

অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পটিতে নিয়োগ পাওয়া চারজন বিশেষজ্ঞের মধ্যে তিনজনই সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং একজন হিসাবরক্ষক হিসেবে কাজ করেছেন। এই চারজনের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিস্ট পদে স্থানীয় সরকার বিভাগের সাবেক অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, এনভায়রনমেন্ট স্পেশালিস্ট পদে পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে একই মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মহঃ শের আলী দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন স্পেশালিস্ট পদে নিয়োগ পেয়েছেন অতীতে হিসাবরক্ষক হিসেবে কাজ করা এনামুল হক। নিয়োগপ্রাপ্ত এই চারজনের নথিপত্র ও সার্টিফিকেট যাচাই করে দেখা গেছে, তাদের অন্তত তিনজনেরই পদ অনুসারে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ডিগ্রি কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের অভিজ্ঞতা নেই।

অভিযোগ রয়েছে যে, প্রকল্পটির জন্য তৈরি করা টার্মস অব রেফারেন্স বা টিওআর নিজেদের সুবিধামতো পরিবর্তন করেছেন এই কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চারজনের মধ্যে অন্তত তিনজন খোদ টিওআর তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন এবং নিজেদের তৈরি করা শিথিল যোগ্যতার মাপকাঠির আলোকেই তারা চাকরি বাগিয়ে নিয়েছেন। এমনকি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পাওয়ার অনেক আগেই তারা প্রকল্পের কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ শুরু করেন এবং নিয়োগ সংক্রান্ত নানা নথিপত্র তৈরিতে ভূমিকা রাখেন। অন্যদিকে, এই প্রকল্পে বড় অংকের আউটসোর্সিং নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে, যেখানে কোনো ধরনের কার্যকারিতা ছাড়াই মশা নিয়ন্ত্রণ এবং অস্তিত্বহীন বিশেষায়িত ডেঙ্গু গবেষণাগারের নামে শতাধিক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

প্রকল্পের নথিপত্র অনুযায়ী, মনিটরিং স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম হিসাববিজ্ঞানে পড়াশোনা করলেও তার মনিটরিং ও ইভ্যালুয়েশনের কাজের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। একইভাবে পরিবেশ বিশেষজ্ঞ ও প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পদে নিয়োগ পাওয়া সাবেক আমলারাও নির্ধারিত শর্ত পূরণ করেননি। এছাড়া কমিউনিকেশন বিশেষজ্ঞ পদে নিয়োগ পাওয়া এনামুল হকের ক্ষেত্রেও প্রয়োজনীয় গবেষণার অভিজ্ঞতা না থাকার তথ্য মিলেছে, যিনি আবার পরবর্তীতে প্রকিউরমেন্ট বিশেষজ্ঞের অতিরিক্ত দায়িত্বও পেয়েছেন। এই অনিয়ম ও নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সদুত্তর এড়িয়ে যান, যা পুরো প্রক্রিয়ায় বড় ধরনের স্বার্থের সংঘাতের ইঙ্গিত দেয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park