
আলমগীর পাঠান, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী-৪(বেলাব-মনোহরদী) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে নরসিংদী জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে। এ উপলক্ষে তার সমর্থনে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর বাজারে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া পরামর্শে ও বেলাব উপজেলা যুবদলের নেতা মাসুদ মোল্লার নেতৃত্বে নারায়ণপুর বাজার থেকে শুরু করে নারায়ণপুর বাসস্ট্যান্ড ঢাকা-সিলেট মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, বেলাব উপজেলা যুবদলের নেতা মোঃ মাসুদ মোল্লা,মোঃ রবিন মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ জাকির হোসেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বাদল মিয়া,আলাল বেপারী,মোঃ মিন্টু মিয়া, ছাত্রনেতা বিদুৎ, জুনাইদ’সহ প্রমুখ।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “ ভোট দিবো কিসে- ধানের শীষে”এমন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
Leave a Reply