1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নান্দাইলের ঐতিহ্যবাহী হাইতি উৎসব; পলো জালে মাছ ধরার মিলনমেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পঠিত

তৌহিদুল ইসলাম সরকার, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বলদা বিলে অনুষ্ঠিত হলো শতবর্ষের প্রাচীন “হাইতি” উৎসব। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে অনুষ্ঠিত এ উৎসবে নান্দাইল, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ, গফরগাঁওসহ আশপাশের কয়েকটি উপজেলা থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

প্রতি বছরের মতোই শরৎকালে বিলে পানি কমে এলে স্থানীয় কৃষক-জেলেরা দলবদ্ধভাবে মাছ ধরতে নামে।

স্থানীয় ভাষায় এই গণমৎস্য শিকার উৎসবটির নাম “হাইতি”। সকাল না হতেই বিলের তীরে নেমে আসে উৎসুক জনতার ঢল- কেউ এসেছে মাছ ধরতে, কেউ আবার শুধু এই ঐতিহ্যবাহী উৎসবের আনন্দে শরিক হতে।

মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। কেউ নিয়ে এসেছে বাঁশের জাল, কেউ খাঁচা, পলো, ছিপ, কোচ বা চেলা। বিলের পানিতে একসঙ্গে নেমে পড়ে শত শত মানুষ। মুহূর্তেই চারদিকে পড়ে যায় সমবেত হর্ষধ্বনি ও হাসির রোল। যুবক-বৃদ্ধ সকলেই মেতে ওঠে মাছ ধরার প্রতিযোগিতায়।

ধরা পড়ে দেশীয় নানা প্রজাতির মাছ-বোয়াল, শোল, গজার, ট্যাংরা, শিং, মাগুর, কৈ, তেলাপিয়া, কাতলা, রুই, পুঁটি ও মলা। কেউ বড় মাছ হাতে উল্লাসে চিৎকার দিচ্ছে, কেউ আবার হাসিমুখে ছোট মাছ ভর্তি ঝুড়ি নিয়ে ফিরছে।

হাইতিতে অংশ নেওয়া এক শিকারি  রহমান বলেন, “বছরজুড়ে এই দিনের অপেক্ষায় থাকি। ছোটবেলা থেকেই এখানে মাছ ধরি। এখন বয়স হয়েছে, তবুও আনন্দটা আগের মতোই লাগে।’
অন্যদিকে তরুণ অংশগ্রহণকারী সোহেল মিয়া জানান, “বড় মাছ ধরতে পারলে মনে হয়, পরিশ্রম সার্থক। এটা শুধু মাছ ধরা না- এটা আমাদের গ্রামের ঐতিহ্য, যেখানে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করি।’

দেখা যায়- অনেকেই ধরা মাছ বিক্রির জন্য মাঠেই অস্থায়ী হাট বসিয়েছেন। দর্শনার্থীরাও সেখান থেকে তাজা দেশীয় মাছ কিনে নিচ্ছেন। উৎসবকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীরাও নানান পণ্যের দোকান বসিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন।

স্থানীয় প্রবীণদের ভাষায়, ব্রিটিশ আমল থেকেই বলদা বিলের এই হাইতি উৎসব মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু মাছ ধরার আয়োজন নয়, বরং একটি সামাজিক মিলনমেলা- যেখানে গ্রামীণ ঐক্য, পরিশ্রম আর আনন্দের রঙে মেতে ওঠে সবাই।

উৎসব শেষে অংশগ্রহণকারীরা ধরা মাছ ভাগাভাগি করে নিয়ে বাড়ি ফেরেন।
নান্দাইলের বলদা বিলের শতবর্ষী এই “হাইতি উৎসব” আজও ধরে রেখেছে গ্রামীণ বাংলার ঐতিহ্য, ঐক্য আর আনন্দের প্রাণচিত্র।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park