
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর সাপাহার থানায় এক অভিনব কৌশলে নাবালক শিশুকে ব্যবহার করে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় মো. রাইয়ান (২১) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাপাহার উপজেলার সাহাপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল কুমার সাহার নাবালক ছেলে কুশল সাহাকে বিভিন্ন সময়ে জুস, বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ বসতবাড়ি থেকে কৌশলে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয় রায়হান।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সাপাহার থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের সময় আসামির কাছ থেকে চোরাইকৃত স্বর্ণ বিক্রির নগদ ১৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, চোরাইকৃত স্বর্ণ উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে এবং তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
তদন্তে জানা গেছে, আসামি রাইয়ান পূর্বেও একই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে গভীর তদন্তের নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার।
Leave a Reply