1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নারী শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা– তেরখাদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পঠিত

 

তেরখাদা প্রতিনিধিঃ

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, নারী শিক্ষা একটি সমাজকে আলোকিত ও উন্নত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার ঘটাতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নেয় সুযোগ সৃষ্টি, উপবৃত্তি ভাতা চালুসহ সকল প্রকার সুবিধাদি প্রদান করছে। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীদিনে নেতৃত্ব দিবে। তাদেরকে সুশিক্ষিত, দক্ষ এবং নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, নারী শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এলাকার নারী শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই অগ্রযাত্রাকে বেগবান করতে প্রযোজন সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা, প্রদানে সর্বাত্বক সহযোগিতা করা হবে। সংবর্ধনার জবাবে তিনি বলেন, সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সমগ্র মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। তিনি বলেন, চিত্রা মহিলা কলেজ শিক্ষা বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। একটি জাতির উন্নয়নের মূলভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষাকে এগিয়ে নিতে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। আমরা বিশ্বাস করি, শিক্ষিত নারী মানেই শক্তিশালী সমাজ। নৈতিকতা দায়িত্ববোধ এবং দেশপ্রেম শিক্ষার্থীদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, চিত্রা মহিলা ডিগ্রী কলেজ থেকে উষ্ণ সংবর্ধনা পেয়ে আমি অভিভূত এবং কৃতজ্ঞ। তিনি, কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল আজ ২৫ এপ্রিল দুপুর ১টার দিকে উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ গভর্নিং বড়ির সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সভাপতির বক্তব্যে
অতিরিক্তি সচিব কে এম আলী নেওয়াজ বলেন, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল মহোদয়ের নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্বে আমাদের এলাকার শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা বিএনপির সদস্য মোঃ আনিছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন ও সরদার আব্দুল মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করেন এবং উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, সহ-অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ। অনুষ্ঠানে এছাড়া কলেজের শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্য, জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park