
হাকিকুল ইসলাম (খোকন), যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ
নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনকে সামনে রেখে আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৮টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ফোবানার কেন্দ্রীয় ও স্বাগতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে অংশগ্রহণের জন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, হোস্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু এবং সদস্য সচিব মঞ্জুর কাদের।

আয়োজকরা জানান, আসন্ন ৪০তম ফোবানা সম্মেলন নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির (অ্যাস্টোরিয়া) ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারের বৃহৎ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী সেপ্টেম্বরের লেবার ডে উইকেন্ডে (৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬) তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের সম্মেলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং ফোবানার চার দশকের পথচলা তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
(আইবিএন নিউজ)
Leave a Reply