
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ, নিউইয়র্ক
নিউইয়র্ক সিটির লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের মনোরম বলরুমে গত শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। লায়ন আহমেদ সোহেল বাপসনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
অনুষ্ঠানের সূচনা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। লায়ন্স ক্লাবের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুসারে পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর লায়ন আসিফ বারী টুটুল, তাঁর সঙ্গে ছিলেন সার্ভিসিং পার্টনার লায়নেস মুনমুন হাসিনা বারী।

বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-
নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নবনির্বাচিত বিচারপতি জাস্টিস সোমা সাঈদ,
নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ,
এ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার,
বিচারপতি এন্থনি,
সাবেক সংসদ সদস্য এম এম শাহীন,
বিশিষ্ট রাজনীতিবিদ মিজান চৌধুরী, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া, ফাহাদ সোলাইমানসহ প্রবাসী কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গভর্নর আসিফ বারী টুটুল নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খানকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রেসিডেন্ট নিজ হাতে পুরো কার্যকরী কমিটিকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল। তাঁরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্ব উন্নয়ন এবং মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি: লায়ন তারেক হাসান খান
সাধারণ সম্পাদক: লায়ন আহমেদ সোহেল
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: লায়ন নাঈম আহমেদ
ভাইস প্রেসিডেন্টগণ: লায়ন জামিল আহমেদ, লায়ন মনিরুল ইসলাম, লায়ন মোঃ হুদা
সিনিয়র সাংবাদিক ও ভাইস প্রেসিডেন্ট: লায়ন হাকিকুল ইসলাম খোকন

লায়ন গিয়াস আহমেদ, লায়ন এম এম শাহীন, লায়ন মোহাম্মদ খালেক, লায়ন মিজান চৌধুরী, লায়ন মোহাম্মদ আমির হোসেন কামাল, লায়ন ইসমাইল চৌধুরী।
ট্রেজারার: লায়ন শাহিনুর রহমান বিপ্লব
সাংস্কৃতিক সম্পাদক: লায়ন ইশতিয়াক রুমি
সহ-সাধারণ সম্পাদক: লায়ন সাজ্জাদুর রহমান খান ও লায়ন মিজানুর রহমান
টেল টুইস্টার: লায়নেস ফারহানা খান
এলসিআইএফ কো-অর্ডিনেটর: লায়নেস ফারহানা খান
লাভ সার্ভিস চেয়ারপারসন: লায়নেস তাহমিনা চৌধুরী
মার্কেটিং চেয়ারপারসন: আনোয়ার হক
লায়ন টেইমার: লায়নেস ফারজানা খালেক
মহিলা বিষয়ক সম্পাদিকা: লায়নেস লুৎফুন নাহার করবি
মেম্বারশিপ চেয়ারপারসন: তরুণ অ্যাটর্নি লায়ন রাফসান নাঈম
এছাড়াও কমিটির সদস্য হিসেবে ছিলেন লায়ন ডা. আবুল কাশেম, লায়ন আবু পাশা, লায়ন আলী রাজাই রাজীব, লায়ন তাওহীদ মাহবুব মুন্না, লায়ন ওসমান গনি ও লায়ন নুরুল ইসলাম।

প্রধান অতিথি গভর্নর আসিফ বারী টুটুল ও বিশেষ অতিথি অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে সম্মাননা সাইটেশন প্রদান করেন।
নৈশভোজের আগে অতিথিরা নতুন কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিশাল আকারের কেক কাটেন এবং তা উপস্থিত অতিথিদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তানভীর শাহীন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “একতা, সহযোগিতা ও নেতৃত্বের সমন্বয়ে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব ভবিষ্যতে আরও বিস্তৃত ও উন্নত মানবসেবা কার্যক্রম পরিচালনা করবে।”

সাংস্কৃতিক পর্ব, সামাজিক মিলনমেলা এবং মনোমুগ্ধকর খাবারের আয়োজন অনুষ্ঠানে বিশেষ আবহ সৃষ্টি করে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান কভারেজ প্রদান করেন। আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন এবং অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
Leave a Reply