1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে ললামনিরহাটে জামায়া-বিএনপি সঘর্ষে আহত -১১

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে হাতীবান্ধায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটি দোকানপাটসহ বাড়ীঘরে হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

রবিবার ( ২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারী এলাকায় আজিম উদ্দিনের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন নারী কর্মী গণসংযোগে যান। এ সময় বাড়ির আশপাশের লোকজন তাদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা ও সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

প্রথমে দুই পক্ষের কথা-কাটাকাটি ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন নেতা-কর্মী ও সমর্থক আহত হন। আহতরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

 

আহতের মধ্যে দুইজন হলেন জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থক। তারা হলেন আবুল কাশেম (৫৫) ও সোহেল রানা (২৭)।আহতদের ৯ জন হলেন বিএনপির নেতা ও কর্মী। তারা হলেন হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরনবী কাজল খন্দকার (৪৬), মতিউর রহমান (২৫), নাজমুল হোসেন ছাকিম (১৮), মানিক মিয়া (৪৮), আশরাফ হোসেন (৬৫), শাহ আলম (২৮), শরিফুল ইসলাম (২৬), আছিম উল্লাহ (৫০) ও শাহিদা খাতুন (৬৫)

 

আহত বিএনপি নেতা নূরনবী কাজল খন্দকার জানান, জামায়াতের কয়েকজন মহিলা কর্মী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের মাঝে বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করছিলেন। এ খবর পেয়ে তারা কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভ্রান্তিমুলক তথ্যের প্রতিবাদ জানান। কিছুক্ষনের মধ্যে বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকরা ছুটে এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। ‘আমরা কোন কিছু বুছে উঠার আগেই জামায়াতের লোকজন আমাদের ওপর চড়াও হয়ে হামলা শুরু করেন। ঘটনাস্থলে আমিসহ কয়েকজন আহত হই,’ তিনি বলেন।

 

তবে আহত জামায়াত কর্মী আবুল কাশেম জানান,’ আমাদের মহিলা কর্মীরা নির্বাচনী প্রচারনা করছিলেন। বিএনপির লোকজন তাদের উদ্দেশ্য করে উস্কানিমুলক কথা বলতে থাকেন। নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করেন।’ ‘আমাদেরকে গালিগালাজ শুরু করে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপির লোকজন। আমাদের কয়েকজন আহত হই। এ ঘটনায় আমাদের কোন দোষই ছিলো না,’ তিনি বলেন।

 

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল উপস্থিত হন। ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে থমথমে পরিবেশ রয়েছে। আবারো সংঘর্ষের আশংকা রয়েছে,’ তিনি বলেন।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন হক জানান,’ খবর পে্যেয় আমি ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনতে পুলিশকে নির্দেশ দেই। সংঘর্ষের ঘটনায় ১০ থেকে ১২জন আহত হওয়ার খবর পেয়েছি। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।’ ‘পুনরায় সংঘর্ষের আশংকা। সংঘর্ষ ঠেকাতে আমাদের প্রস্তুতিও রয়েছে,’ তিনি বলেন।

 

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ’আমি উভয় পক্ষের সাথে কথা বলে তাদেরকে ধৈর্য্য থাকতে বলেছি,’ তিনি বলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।

 

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

One response to “নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে ললামনিরহাটে জামায়া-বিএনপি সঘর্ষে আহত -১১”

  1. Hey folks, anyone tried their luck with 777uaelottery? Dreaming of getting a big win. For those interested, go check out 777uaelottery!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park