1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতি ও বৈষম্য থাকবে না; বদলগাছীতে জামায়াতের এমপি প্রার্থী মাহফুজুর রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

নির্বাচিত হতে পারলে এলাকায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য রাখা হবে না বলে মন্তব্য করেছেন ৪৮-নওগাঁ-০৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি। মাওলনা মাহফুজুর রহমান বলেন, জনগণের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বদলগাছী সরকারি পাইলট হ্ইা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ বঞ্চনার শিকার। নির্বাচিত হলে আমি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করব। ৫ আগস্টের পর আপনারা দেখেছেন কোনদল চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধান্দাবাজি, দখলবাজি, ফাঁপরবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা তা করিনা বা কখনও করবো না। আমি নির্বাচিত হলে কোনো দলীয়করণ নয়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধান্দাবাজি, দখলবাজি নয়, ফাঁপরবাজি নয়, কোনো স্বজনপ্রীতি নয়, শুধু ন্যায় ও জবাবদিহির রাজনীতি এবং কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা হবে।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ইসলামী রাজনীতির আদর্শের পরিপন্থী। আমি কথা দিচ্ছি, ক্ষমতার অপব্যবহার নয়, বরং জনগণের সেবাই হবে আমার একমাত্র কাজ।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমীর মো. ইয়াসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার নায়েবে আমীর সহকারী অধ্যাপক মাওলানা মো. ইলিয়াস হোসেন ও আহসান হাবীব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও বদলগাছী-মহাদেবপুর আসনের আসন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবু সাঈদ, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. নাসির উদ্দীন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. হাফিজ।

এ ছাড়া বক্তব্য দেন, বদলগাছী উপজেলার সাবেক আমীর শ্রমিক কল্যাণ ফেডারেশন ও নওগাঁ জেলা শাখার সহসভাপতি এবং বদলগাছী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম, এনসিপির বদলগাছী উপজেলা শাখার সভাপতি মো. ছবদুল ইসলাম, জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার নায়েবে আমীর আ. সামাদ এবং বদলগাছী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান স. ম. ফজলুল হক (বাচ্চু)।

সভায় বক্তারা বলেন, বদলগাছী ও মহাদেবপুরের উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি পাইলট হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park