
মো. হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
আল্লাহর সন্তুষ্টুর জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নামে গরু কোরবানি করেছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে তার নিজ বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামে গরু কোরবানি করেন।
কেন্দ্রীয় যুবলীগের আর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন, আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে আল্লাহর সন্তুষ্টুর জন্য গরু কোরবানি করে আসছি।

বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। কোরবানির গোস্ত নড়াগাতি ও কালিয়া উপজেলার নেতা-কর্মীদের বাড়িতে পৌঁছে দেই। তিনি আরো বলেন, এছাড়া আমার বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীসহ পরিবারের নামে গরু কোরবানি করে আসছি।
Leave a Reply