1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পত্নীতলায় ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

‘সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য আমরা’ স্লোগানকে সামনে রেখে নওগাঁ পত্নীতলায় ভোরের ডাক ব্যায়ম সংগঠনের  ১০ বছর পূর্তিতে মিনি ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায়
ভোরের ডাক ব্যায়াম সংগঠনের উদ্যোগে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে মাতাজিহাট পর্যন্ত ১০.৫ কিলোমিটার রাস্তায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলনের পক্ষে  সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া।

সংগঠনের সভাপতি আলহাজ্ব ইমরান হোসেনের সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার দেবনাথ. উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন,  রাইগাঁ কলেজের সবুজের ফেরিওয়ালা খ্যাত অধ্যক্ষ আরিফুর রহমান, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পত্নীতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন, দিয়ে হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, ফিল্ড কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন প্রমুখ।

সুস্থ থাকার নিমিত্তে সকলকে সকাল সকাল ব্যায়াম এবং হাটার কোন বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন।  এছাড়াও উপজেলা পর্যায়ে ম্যারাথন আয়োজনের মতো এরকম দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোরের ডাক ব্যায়াম সংগঠনকে সাধুবাদ জানান। নজিপুর বাসস্ট্যান্ড হতে মাতাজিহাট পর্যন্ত ১০.৫ কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথনে নজিপুর নতুনহাট এর কৃতি ফুটবলার নান্টু রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রাণবন্ত এই ম্যারাথনে কেরসিন গ্রামের তরুণ রোকনুজ্জামান প্রথম রানারআপ,  নজিপুর নতুনহাটের তানভীর হোসেন দ্বিতীয় রানার আপ,  উপজেলার বেলঘডরিয়া গ্রামের হাবিবুর রহমান চতুর্থ জাহিদ হাসান পঞ্চম, নজিপুর মাদ্রাসা পড়ার পবিত্র ষষ্ঠ, সর্ব কনিষ্ঠ দৌড়বিদ হাসিন আহমেদ সপ্তম, নজিপুর সরদার পাড়ার কামরুল হাসান অস্টম এবং ভাবিচা গ্রামের ইমরান হোসেন নবম স্থান অধিকার করে।

ম্যারাথন শেষে বাসস্ট্যান্ড মসজিদের সামনে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের ট্রফি, ক্রেস্ট এবং বই প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা প্রতিবছর এরকম ম্যারাথন আয়োজনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং ভোরের ডাক ব্যায়াম সংগঠনকে উদ্যোগী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।প্রথমবার উপজেলা পর্যায়ের  এরকম ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করায় সবাই খুশি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park