
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) গভীর রাতে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে চোলাই মদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ হিসেবে ৫০০ লিটার ওয়াশ এবং ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলা উপজেলার উজিরপুর গ্রামের মৃত শিবু চৌধুরীর ছেলে বিজয় চৌধুরী (৫০), একই গ্রামের সামা চৌধুরীর ছেলে রবি চৌধুরী (৪০) এবং ফহিমপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply