1. admin@gonosongbad24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ

পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত !! প্রশাসনের নিরবতায় ক্ষোভ 

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনায় অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন চরম সংকটে পড়েছে। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন করলে তাদের ওপর হামলা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে বালু সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়েছেন, সুজানগর প্রেসক্লাবের প্রস্তাবিত সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান মনির। রবিবার (২৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামে তাকে বালু সিন্ডিকেটের সদস্য বিএনপি নেতা আব্দুল মান্নান, যুবনেতা কালা ফিরোজ,আরিফ,ছাত্রনেতা লম্বা ফিরোজ এর নেতৃত্বে দলবল নিয়ে মারধর করেন। বর্তমান সাংবাদিক মনিরুজ্জামান মনির সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

 

সাংবাদিক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

 

দৈনিক যায়যায়দিন-এর সুজানগর প্রতিনিধি মনিরুজ্জামান মনির সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এই হামলার শিকার হন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়”। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাবনার সাংবাদিক সমাজ।অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে পড়ছে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

জানা গেছে, এর আগে সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামানকে তুলে নেওয়ার চেষ্টা চালায় বালু খেকো বিএনপির নেতাকর্মীরা। ওইদিন জামায়াতের নেতা কর্মীরা তাদের হাতে মার খান।

 

পদ্মা পাড়ের অস্তিত্ব হুমকির মুখে

 

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি,শুকচর , গোহাইল বাড়ী গ্রামে এবং সুজানগরের হাসামপুর, বড়খাপুর ও নাজিরগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদী ভাঙনের শিকার হচ্ছে এলাকার শত শত বাড়িঘর, ফসলি জমি,গাছপালা ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে বরখাপুর, হাসামপুর, কামারহাট, গোয়ারিয়া ও মালফিয়া গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এমনকি নাজিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসও হুমকির মুখে।”

স্থানীয়দের অভিযোগ, অভিযান চালিয়ে শ্রমিক বা ছোটখাটো ব্যবসায়ীদের জরিমানা করলেও বালু সিন্ডিকেটের শীর্ষ নেতাদের ধরতে প্রশাসনের অনীহা রয়েছে।

জানা গেছে, সুজানগরে অন্তত ১০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park