1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পাবনা ঢাকা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনে ঘোষণা পাবনা ফাউন্ডেশনের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

এম মনিরুজ্জামান, পাবনা প্রতিনিধি:

পাবনা ঢাকা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন। বরিবার ঢাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় ফাউন্ডেশন তাদের ঘোষিত ১৬ দফা উন্নয়ন রূপকল্পের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে চারটি প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জোড় দাবি জানায়। প্রকল্পগুলো হলো— যমুনা রেলসেতু হয়ে ঢাকা-পাবনা সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু; যাত্রী দুর্ভোগ লাঘবে খয়েরচর ফেরিঘাট স্থানান্তর; পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ সড়ক হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা।

 

 

শেকড় পাবনা ফাউন্ডেশন মনে করে, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে বারবার তালবাহানা করা হচ্ছে। এই সেবা চালু করতে একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে; যা সরাসরি জনবিরোধিতার শামিল; এটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

 

সভায় জানানো হয়, আগামী ৭ জুলাইয়ের মধ্যে ট্রেন সার্ভিস চালুর বিষয়ে কোনও ইতিবাচক অগ্রগতি না হলে পাবনার সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। তিনি বলেন, এই দেশে আন্দোলন ছাড়া কোনও অধিকার আদায় হয় না, আন্দোলন ছাড়া কোনও প্রয়োজনও কাউকে বোঝানো যায় না। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই হবে। শুধু একটি ট্রেন বরাদ্দ হলে বিদ্যমান অবকাঠামোতেই সার্ভিসটি চালু করা সম্ভব। এটি পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রাপ্য অধিকার। এটা কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু কোনও সিন্ডিকেটের প্রভাবে এই প্রকল্প বাস্তবায়নে যদি গড়িমসি করা হয়, তাহলে আমাদের আন্দোলন শুধু পাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

 

পাবনার সব রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেকড় পাবনা ফাউন্ডেশন বলেছে, এটি এখন শুধু একটি ট্রেন সার্ভিসের দাবি নয়, বরং অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করার সম্মিলিত প্রচেষ্টার অংশ। এই চেতনা ২৪-এর জুলাই-আগস্টের গণবিপ্লবে রক্ত দিয়ে ধারণ করেছে পাবনাবাসী।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park