1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

পিআইবিতে ভুয়া বিলে অর্থ আত্মসাতের অভিযোগ ডিজির বিরুদ্ধে, ডিজি ফারুক ওয়াসিফের অস্বীকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) সেমিনার ও কর্মশালার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের গোলাম মুর্শেদ নামে এক কর্মকর্তা দাবি করেছেন, মহাপরিচালকের নির্দেশে এসব বিল তৈরি করা হয়েছিল। তবে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।

পিআইবির কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, ২০২৫ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি চারটি আলাদা কর্মশালা ও অনুষ্ঠানের নামে মোট ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার বিল দেখানো হয়। অভিযোগ রয়েছে, এসব কর্মসূচির কিছুই বাস্তবে অনুষ্ঠিত হয়নি। “তারুণ্যের উৎসব-২০২৫”, “জুলাই গণঅভ্যুত্থান”, “গণ আন্দোলনের দিশা ও দর্শন” এবং একটি চলচ্চিত্র প্রদর্শনীর নামে ওই অর্থ উত্তোলনের কথা বিল-ভাউচারে উল্লেখ করা হয়েছে।

এতে ২০০ সাংবাদিকের ভাতা ও যাতায়াত খরচ দেখানো হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, কয়েকজন আলোচকের সম্মানীর নামেও অর্থ দেখানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ জানিয়েছেন, এসব অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণের বিষয়ে তারা কিছুই জানেন না এবং তাদের নামের পাশে স্বাক্ষর তাদের নয়।

এ বিষয়ে পিআইবির পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী শুরুতে সেমিনারের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও পরে বলেন, ওই সময় কোনো সেমিনার হয়নি। তাঁদের সামনে বিল-ভাউচারের কপি দেখানো হলে স্বাক্ষর নিজেদের বলে স্বীকার করলেও বিলের বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাঁরা।

তৌহিদুল আনোয়ার বলেন, স্বাক্ষর তাঁর হলেও এই কাগজে তিনি স্বাক্ষর করেছেন কি না তা নিশ্চিত নন। নাছির উদ্দীন বলেন, প্রযুক্তির যুগে স্বাক্ষর জাল করা অসম্ভব নয়।

পরে তারুণ্যের উৎসব-২০২৫ এর সমন্বয়কারী ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদের সঙ্গে কথা বলেন প্রতিবেদকেরা। শুরুতে তিনিও অভিযোগ অস্বীকার করেন এবং বিল-ভাউচারে থাকা স্বাক্ষর নিজের নয় বলে দাবি করেন। তবে পরে বিভিন্ন নথি ও তথ্য দেখানোর পর তিনি বলেন, সংশ্লিষ্ট বিলগুলো ‘সাজানো’ ছিল এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারির কথিত দুটি সেমিনার বাস্তবে হয়নি।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ১ কোটি ১২ লাখ টাকা অন্য হিসাবে স্থানান্তর, টেন্ডার ছাড়াই ভবন সংস্কারের নামে কোটি টাকার বিল পরিশোধ এবং বিদেশ সফরের আগে অনুমোদনবিহীন চেক ইস্যুর অভিযোগও রয়েছে।

গোলাম মুর্শেদের দাবি, মহাপরিচালকের নির্দেশেই তারুণ্যের উৎসবের চারটি অনুষ্ঠান দেখিয়ে বিল-ভাউচার তৈরি করা হয়েছিল। তিনি বলেন, মন্ত্রণালয়ের কিছু অর্থ সমন্বয় করার জন্য ওপর থেকে নির্দেশ ছিল এবং সে অনুযায়ী কয়েকটি ফাইলে তিনি স্বাক্ষর করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, পিআইবির একটি চক্র ভুয়া বিল তৈরি করেছিল, কিন্তু তিনি তা অনুমোদন দেননি। তাঁর ভাষ্য, প্রতিদিন অনেক ফাইলে স্বাক্ষর করতে হয়। এর মধ্যে একটি ফাইলে স্বাক্ষর করা হলেও পরে ভুয়া বিলের বিষয়টি সামনে এলে তিনি সেটি বাতিল করেন।

ফারুক ওয়াসিফ আরও বলেন, ওই খাতে কোনো অর্থ ব্যয় হয়নি এবং তাঁকে জড়িয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সঠিক নয়।

এদিকে পিআইবির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ উঠেছে। কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে মহাপরিচালক বিধিবহির্ভূতভাবে বেশ কিছু অস্থায়ী নিয়োগ দিয়েছেন। তবে এ বিষয়ে পিআইবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

অভিযোগ ও পাল্টা বক্তব্যের এই ঘটনায় পিআইবির ভেতরে অনিয়ম ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park